হোম > জীবনধারা > রেসিপি

বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি সালাদ

ফিচার ডেস্ক, ঢাকা 

ইন্দোনেশিয়ান টক-মিষ্টি সালাদ। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জনপ্রিয় একধরনের টক-মিষ্টি সালাদ হলো আকার। এটি বিভিন্ন ভারী ও মসলাদার খাবারের সঙ্গে পরিবেশন করা হয়। শসা, গাজর ও কাঁচা মরিচ দিয়ে তৈরি এই আচারে পাওয়া যায় টক, মিষ্টি ও হালকা ঝাল স্বাদ।

উপকরণ

শসা ৩০০ গ্রাম, গাজর ১২০ গ্রাম, কাঁচা মরিচ ৫ থেকে ৮টি, পানি পরিমাণমতো, চিনি ৫০ গ্রাম, লবণ ১ চা-চামচ এবং ভিনেগার ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

প্রথমে শসা ও গাজর ছোট টুকরা করে কেটে নিন। এর সঙ্গে ১ চা-চামচ লবণ মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে পানি, চিনি, লবণ ও ভিনেগার দিয়ে হালকা আঁচে গরম করুন। চিনি ও লবণ পুরোপুরি গলে গেলে চুলা বন্ধ করে দিন। এবার একটি কাচের বয়ামে শসা, গাজর ও কাঁচা মরিচ দিয়ে তার ওপর ভিনেগারের মিশ্রণ ঢেলে দিন। সবজিগুলো যেন বেশির ভাগ অংশ তরলে ডুবে থাকে, সেদিকে খেয়াল রাখুন। মিশ্রণটি ঠান্ডা হলে বয়ামের মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা পর খাওয়া যাবে। তবে ১২-২৪ ঘণ্টা রেখে দিলে এর ভালো স্বাদ পাওয়া যায়।

পরিবেশন

টক-মিষ্টি ও হালকা ঝাল স্বাদের কারণে ভারী ও মসলাদার খাবারের সঙ্গে এটি দারুণ মানিয়ে যায়। ঠান্ডা পরিবেশন করলে খেতে ভালো লাগবে।