হোম > জীবনধারা > রেসিপি

আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচার

ফিচার ডেস্ক, ঢাকা 

আমড়া কুচির আচার। ছবি: আফরোজা খানম মৃক্তা।

বাজারে আমড়া উঠেছে। আচার তো ঘরে ঘরেই তৈরি হবে। শখের রাঁধুনি যাঁরা এই প্রথমবারের মতো আমড়ার আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচারের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

আমড়া ১২টা, চিনি ২ কাপ, পাঁচ ফোড়ন ২ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শুকনো মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, সরিষার তেল ২ কাপ, সিরকা ৪ টেবিল চামচ, হলুদ ১ চিমটি, রসুনের কোয়া ৫ থেকে ৬টা, তেজপাতা ২টা।

প্রণাললি

আমড়া খোসা ফেলে কুচি করে কেটে নিন আঁটিসহ। পরে ধুয়ে চালনীতে নিয়ে পানি ঝরতে দিন। এবার বাটিতে আমড়া কুচি, চিনি, পাঁচ ফোড়ন, সরিষা বাটা, লবণ, বিট লবণ, শুকনো মরিচ গুঁড়া, সিরকা দিয়ে মাখিয়ে রেখে দিন ঘণ্টা খানেক। এবার কড়াইতে সরিষার তেল গরম হলে রসুনের কোয়া আর তেজপাতা দিয়ে ফোড়ন দিন। তারপর মাখিয়ে রাখা আমড়া দিয়ে রান্না করুন। হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে চুলার তাপ কমিয়ে নেড়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। পরে কাচের বোতলে ভরে রেখে দিন আমড়া কুচির টক ঝাল আচার।

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই

মিসরের ফাত্তা: ভাত, মাংস আর মচমচে রুটির অনন্য আয়োজন

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট

ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব

ওমেগা থ্রি-তে ভরা লেজের ভর্তা

সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট

আমড়ায় টক-মিষ্টি দুই পদ

ঘরে অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি করুন ফালাফেল