হোম > জীবনধারা > রেসিপি

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

ফিচার ডেস্ক, ঢাকা 

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

এখন প্রায় সবার ঘরে পাকা আম দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হচ্ছে। এবার এই আম দিয়েই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি খাবার। আপনাদের জন্য ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর

উপকরণ

পাউরুটি ৩ স্লাইস, টক দই আধা কাপ, লবণ সামান্য, গোলমরিচের গুঁড়া সামান্য, বাটার ৩ চা-চামচ, ২ থেকে ৩টি কাঁচা মরিচের কুচি, ক্যাপসিকাম কুচি ১ চা-চামচ, ২টি পাকা আম টুকরো করে কাটা, ১ টেবিল চামচ মধু।

প্রণালি

বাটারে পাউরুটির স্লাইসগুলো হালকা বাদামি করে টোস্ট করে নিন। টক দইয়ের সঙ্গে লবণ, গোলমরিচের গুঁড়া, ক্যাপসিকাম কুচি, কাঁচা মরিচের কুচি মিশিয়ে রুটির ওপরে ছড়িয়ে দিন। এর ওপরে আমের টুকরো এবং সব শেষে মধু ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

ইতালিয়ান রেস্তোরাঁর স্বাদে ঘরেই তৈরি করুন ‘জুপা দি লেন্টিচি’

সকালের নাশতা কিংবা বিকেলের খাবারে রাখতে পারেন আলুর তুর্কি সালাদ

ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসা

আড্ডায় থাকুক জিবে জল আনা স্ন্যাকস

খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা

বেলুচি বিফ পোলাও

বেলুচি চিকেন কড়াই

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য