হোম > জীবনধারা > রেসিপি

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

সিলভিয়া সামান্থা সেঁজুতি

ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

বৃষ্টিদিনে রান্নাঘরে যেতেই আলসেমি লাগছে? পাঁচ পদ রাঁধতেই হবে এমন তো কোনো কথা নেই। ঢ্যাঁড়স দিয়ে রেঁধে ফেলুন ভাগনা মাছের ঝাল। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

ভাগনা মাছ ৬ পিস, ঢ্যাঁড়স ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

আস্ত ভাগনা মাছ কেটে ধুয়ে লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ফ্রাই প্যানে সোনালি করে ভেজে নিন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে আদা রসুন বাটা দিন। পরে সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে কষিয়ে নিন। ঝোলের জন্য সামান্য পানি দিন। পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছ, কাঁচা মরিচ ফালি দিয়ে ঢাকনাসহ রান্না করুন ৪-৫ মিনিট। সবশেষে লবণ দেখে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল।

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই

মিসরের ফাত্তা: ভাত, মাংস আর মচমচে রুটির অনন্য আয়োজন

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট

ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব

ওমেগা থ্রি-তে ভরা লেজের ভর্তা

সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট

আমড়ায় টক-মিষ্টি দুই পদ

ঘরে অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি করুন ফালাফেল