হোম > জীবনধারা > রেসিপি

কাঁঠাল দানার ভর্তা

ফিচার ডেস্ক, ঢাকা 

কাঁঠাল দানার ভর্তা

বাজারে কাঁঠাল পাওয়া যাচ্ছে। কাঁঠালের দানা দিয়ে সুস্বাদু ভর্তা তৈরি করা যায়। যাঁরা প্রথমবারের মতো কাঁঠাল দানার ভর্তা তৈরি করবেন তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

কাঁঠাল দানা ২৫০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ, দেশি রসুন ২টি, শুকনো মরিচ ৮ থেকে ১০টি, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ।

প্রণালি

কাঁঠাল দানার সাদা খোসা ফেলে ধুয়ে নিন। পরে কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে কাঁঠাল দানা ভেজে নিন তাপে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার পাটায় শুকনা মরিচ, লবণ এবং দেশি রসুন একসঙ্গে মিহি করে বেটে নিন। পরে কাঁঠালের দানা হালকা করে বেটে নিন। শেষে পেঁয়াজ আধভাঙা করে সব একসঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠাল দানার ভর্তা। এবার গরম ভাত, সবজি খিচুড়ি, খুদের ভাতসহ যেকোনো খাবারের সঙ্গে পরিবেশন করুন কাঁঠাল দানার ভর্তা।

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার