বারবিকিউ মানেই আমাদের কাছে তা হতে হবে মুরগি কিংবা গরুর মাংস। তবে চাইলে বাড়িতে সবজি দিয়েও বারবিকিউর স্বাদে খাবার বানিয়ে খেতে পারেন। সবজিপ্রেমীদের জন্য বিবিকিউর স্মোকি, মিষ্টি ও ঝাল স্বাদের স্মোকি বিবি ক্যু সুইট পটেটো অ্যান্ড চিকপি ট্যাকো হতে পারে দারুণ একটি খাবার। মাত্র ৩০ মিনিটে তৈরি এই স্বাস্থ্যকর খাবারটি যে কাউকে মুগ্ধ করবে।
মিষ্টিআলু ও ছোলার রোস্টিংয়ের জন্য
মিষ্টিআলু: কিউব করে কাটা
ছোলা: সেদ্ধ
মসলার মিশ্রণ: স্মোকড প্যাপরিকা, রসুনগুঁড়া, চিলি পাউডার, লবণ, মধু ও গোলমরিচগুঁড়া।
চিপটোলে ক্রিম তৈরির জন্য কয়েকটি কাজুবাদাম পানিতে ভিজিয়ে রাখতে হবে। এর সঙ্গে প্রয়োজন হবে মধু, রসুনের কোয়া এবং সামান্য লবণ।
টাকর জন্য সবচেয়ে জরুরি হলো টার্টিলা। এর জন্য দরকার ময়দা বা ভুট্টার আটা, হালকা গরম পানি, সামান্য লবণ ও তেল। রুটিগুলো খুব পাতলা করে বেলে নিতে হবে।
টর্টিলা: হালকা গরম করা
বাঁধাকপি: কুচানো (মচমচে ভাব আনার জন্য)
লেবু: স্লাইস করা (তাজা রসের জন্য)
একটি পাত্রে কিউব করে কাটা মিষ্টিআলু এবং ছোলা নিন। এবার এতে তেল, স্মোকড প্যাপরিকা, রসুনগুঁড়া, চিলি পাউডার, ম্যাপল সিরাপ, লবণ, গোলমরিচ এবং কায়েন পেপার দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর তা চুলায় কিংবা ওভেনে দিয়ে সোনালি ও ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত রোস্ট করে নিন।
মিষ্টিআলু ও ছোলা রোস্ট হতে হতে সস বানিয়ে নিন। একটি ব্লেন্ডারে ভিজিয়ে রাখা কাজুবাদাম, চিপটোলে পেপার, ম্যাপল সিরাপ, রসুনের কোয়া ও লবণ একসঙ্গে দিয়ে একদম মিহি ও ক্রিমি হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিন।
হালকা গরম করা টর্টিলার ওপর গরম-গরম রোস্টেড মিষ্টিআলু ও ছোলার পুর দিন। ওপর থেকে মচমচে কুচানো বাঁধাকপি ছড়িয়ে দিন এবং তৈরি করে রাখা চিপটোলে ক্রিম সস ঢেলে দিন।
সবশেষে ওপর থেকে তাজা লেবুর রস চিপে গরম-গরম পরিবেশন করুন মজাদার এই স্মোকি সুইট পটেটো অ্যান্ড চিকপি ট্যাকো।
সূত্র: মিনিমালিস্ট বেকার