হোম > জীবনধারা > রেসিপি

খাসির মাংসের মুঠো কাবাব

ইফতারে প্রোটিনের জোগান দিতে রাখতে পারেন হানি লেমন চিকেন উইংস ও খাসির মাংসের মুঠো কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী, ট্রেনার এবং সুমিস কিচেনের স্বত্বাধিকারী আফরোজা নাজনীন সুমি

উপকরণ
খাসির মাংসের কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজবাটা ১ চা-চামচ, এলাচি, দারুচিনি, জায়ফল-জয়ত্রী, গোলমরিচবাটা, লবণ স্বাদ অনুযায়ী, মাখানোর জন্য সরিষার তেল, পেঁয়াজকুচি আধা কাপ, ধনেপাতা ও কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল।

প্রণালি
কিমা ভালো করে ধুয়ে পানি ছেঁকে তাতে সব বাটা মসলা, লবণ, সরিষার তেল, পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচকুচি দিয়ে মিশিয়ে হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে কাবাবের আকার দিন। এবার কাবাবগুলো ডুবো তেলে ভেজে একটি সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

আড্ডায় থাকুক জিবে জল আনা স্ন্যাকস

খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা

বেলুচি বিফ পোলাও

বেলুচি চিকেন কড়াই

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য

স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস

মেদহীন পেট পেতে কখন কোন ধরনের স্যুপ খাবেন, জানুন সহজ রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল