হোম > জীবনধারা > রেসিপি

তেঁতুল দিয়ে আলুবোখারার টক-ঝাল-মিষ্টি শরবত

জীবনধারা ডেস্ক 

ছবি: কোহিনূর বেগম

কোরবানির ঈদে বলতে গেলে সারা দিনই রান্নাঘরে ব্যস্ততা থাকে। সারা দিন মাংস কাটা আর রান্নাবান্নার ফাঁকে যদি এমন কোনো শরবতে চুমুক দেওয়া যায়, যা মুহূর্তেই শরীর-মন তরতাজা করে তুলবে, তাহলে মন্দ হয় না। আপনাদের জন্য তেঁতুল দিয়ে আলুবোখারার টক-ঝাল-মিষ্টি শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন কোহিনূর বেগম।

উপকরণ

তেঁতুলের পিউরি আধা কাপ, আলুবোখারার পিউরি আধা কাপ, আখের গুড় স্বাদমতো, বিট লবণ আধা চা-চামচ, জিরাগুঁড়ো আধা চা-চামচ, লবণ স্বাদমতো, পুদিনা পাতা ১০-১২টি, বরফ (ইচ্ছে)।

প্রণালি

তেঁতুল ও আলুবোখারার পিউরিতে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পরিমাণমতো পানি ও বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

হ্যালোইনের জনপ্রিয় খাবার ক্যারামেল আপেল যেভাবে তৈরি করবেন

জেনে নিন হ্যালোইনের জনপ্রিয় খাবার কুমড়ার পাইয়ের রেসিপি

রঙিন সবজি দিয়ে লাবড়া

রাতের খাবারে তৈরি করুন হাঁসভুনা

চিংড়ি দিয়ে আনারসের ঝাল-মিষ্টি রসা

দশমীর ৩ পদ

নাড়ুর ঝুড়িতে রাখুন নতুন চমক

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই