হোম > জীবনধারা > রেসিপি

দারুচিনির মিষ্টি সুবাসে সিনামন প্যানকেক

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

অনেকে সকালের নাশতায় কিংবা বিকেলে প্যানকেক খেতে ভালোবাসেন। সচরাচর যেমন প্যানকেক খাওয়া হয়, এর থেকে একটি ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন সিনামন রোল প্যানকেক। মাত্র ৮টি সহজ উপকরণে তৈরি করা যায় এই নরম, তুলতুলে ও দারুচিনির মিষ্টি সুবাসযুক্ত প্যানকেক।

প্রয়োজনীয় উপকরণ

প্যানকেক ব্যাটারের জন্য

দুধ: ২ কাপ।

বাটার: আড়াই টেবিল চামচ।

চিনি: ২ টেবিল চামচ।

অ্যাকটিভ ড্রাই বা র‍্যাপিড-রাইজ ইস্ট: ১ প্যাকেট (প্রায় আড়াই চা-চামচ)।

লবণ: আধা চা-চামচ।

ময়দা: দেড় কাপ।

দারুচিনির পুরের জন্য

তৈরি করা প্যানকেক ব্যাটার: আড়াই টেবিল চামচ।

বাটার (গলানো বা নরম করা): ১ টেবিল চামচ।

ব্রাউন সুগার (লাল চিনি): ৩ টেবিল চামচ।

দারুচিনিগুঁড়া: আধা চা-চামচ।

প্রস্তুত প্রণালি

প্যানকেকের খামির বা ব্যাটার তৈরি

একটি বড় পাত্রে দুধ ও বাটার নিয়ে মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড করে গরম করুন, যতক্ষণ না বাটার গলে যায় এবং দুধ কুসুম গরম হয়। কখনোই যেন ফুটে না ওঠে। চাইলে সাধারণ পাতিলে কম আঁচেও গরম করে নিতে পারেন। এবার মিশ্রণটি হালকা ঠান্ডা হতে দিন। দুধ বেশি গরম হলে ইস্ট নষ্ট হতে পারে। দুধের ওপর ইস্ট ছিটিয়ে দিন এবং ১০ মিনিট অপেক্ষা করুন যেন ইস্ট সক্রিয় হয়। এরপর চিনি ও লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এবার ময়দা এক কাপের চার ভাগের এ ভাগ অল্প অল্প করে যোগ করুন এবং হালকা হাতে নাড়তে থাকুন। ময়দা দলা পেকে থাকলে হ্যান্ড হুইস্ক দিয়ে হালকাভাবে মেখে নিন। মিশ্রণটি আঠালো কিন্তু মসৃণ ও ঢালা যায় এমন ঘন হবে। মিশ্রণের পাত্রটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে দিন। ১ থেকে ২ ঘণ্টার জন্য কোনো উষ্ণ স্থানে রেখে দিন, যতক্ষণ না ব্যাটার ফুলে দ্বিগুণ হয়ে যায়। মনে রাখবেন, র‍্যাপিড রাইজ ইস্ট ব্যবহার করলে দ্রুত ফুলবে, আর অ্যাকটিভ ড্রাই ইস্ট হলে একটু বেশি সময় লাগতে পারে।

সিনামন সোয়ার্ল তৈরি

ব্যাটার ফুলে উঠলে সেখান থেকে আড়াই টেবিল চামচ ব্যাটার একটি ছোট বাটিতে তুলে নিন। সেখানে ১ টেবিল চামচ গলানো বাটার, ৩ টেবিল চামচ ব্রাউন সুগার এবং আধা চা-চামচ দারুচিনিগুঁড়া যোগ করুন। মিশ্রণটি বেশি ঘন মনে হলে সামান্য দুধ দিয়ে পাতলা করতে পারেন। ভালো করে নেড়ে একটি জিপ লক ব্যাগে ভরে নিন এবং ব্যাগের এক কোণ সামান্য কেটে নিন। অথবা একটি প্লাস্টিকের স্কুইজ বোতলে ভরে নিতে পারেন।

প্যানকেক ভাজা

  • মাঝারি আঁচে নন-স্টিক ফ্রাইপ্যান বা গ্রিডল গরম করে সামান্য বাটার বা তেল মাখিয়ে নিন।
  • প্যানকেকের জন্য এক কাপের চার ভাগের এক ভাগ ব্যাটার প্যানে ঢালুন। এরপর ওপর থেকে জিপ লক ব্যাগের সাহায্যে মাঝখান থেকে শুরু করে গোল করে জিলিপির মতো করে সিনামন সুগারের মিশ্রণটি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিন।
  • প্যানকেকের ওপরে বুদ্‌বুদ উঠতে শুরু করলে এবং ধারগুলো শুকিয়ে এলে সাবধানে উল্টে দিন। অপর পিঠ ১-২ মিনিট ভেজে একটি প্লেটে তুলুন।

সংরক্ষণের নিয়ম

বেঁচে যাওয়া প্যানকেক ঢেকে ফ্রিজে ৩-৪ দিন পর্যন্ত রাখা যায়।

সূত্র: মিনিমালিস্ট বেকার

টক-মিষ্টি পেয়ারার তরকারি

নাশতায় ঝটপট বানিয়ে নিন ক্রিমি কর্ন স্যুপ

ইতালিয়ান রেস্তোরাঁর স্বাদে ঘরেই তৈরি করুন ‘জুপা দি লেন্টিচি’

সকালের নাশতা কিংবা বিকেলের খাবারে রাখতে পারেন আলুর তুর্কি সালাদ

ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসা

আড্ডায় থাকুক জিবে জল আনা স্ন্যাকস

খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা

বেলুচি বিফ পোলাও

বেলুচি চিকেন কড়াই

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য