হোম > জীবনধারা > রেসিপি

ঈদের ছুটিতে এক দিন রাঁধুন আস্ত রসুন দিয়ে গরুর মাংস

ফিচার ডেস্ক  

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

ঈদে গরুর মাংস তো নানাভাবে রান্না করা হয়। যাঁরা ঝাঁজালো খাবার খেতে পছন্দ করেন, তাঁরা ঈদের ছুটিতে এক দিন রান্না করতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

গরুর মাংস ২ কেজি, পেঁয়াজকুচি এক কাপ, আদা-রসুনবাটা তিন টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক টেবিল চামচ করে, জিরাগুঁড়া ১ চা-চামচ, আস্ত রসুন ৬টি, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি, সয়াবিন তেল আধা কাপ, এলাচি ৪ থেকে ৫টি, দারুচিনি ৪ থেকে ৫টি, গরমমসলার গুঁড়া এক টেবিল চামচ, টক দই আধা কাপ, ঘি এক টেবিল চামচ।

প্রণালি

গরুর মাংস ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। এর ভেতরে আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো মসলায় মাংস দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে কম আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে আস্ত রসুনসহ বাকি সব উপকরণ দিয়ে নেড়েচেড়ে পানি দিয়ে ঢেকে দিন। কম আঁচে রাখুন কিছুক্ষণ। প্রয়োজনমতো ঝোল রেখে ঘি দিয়ে নামিয়ে নিন। তারপর সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন আস্ত রসুনে গরুর মাংসের ঝাল।

কটা মসলায় গরুর মাংস

করলা দিয়ে শোল মাছের তরকারি

গরম ভাতের সঙ্গে নারকেল চিংড়ি

পাকা আমের হলুদ কুলফি

গরমে তৃষ্ণা মেটাবে জামরুলের শরবত

গরমের হালকা খাবার ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রসা

গরমে খান মলা মাছের টক

ছুটির দিনে সহজ রান্না লেবু পাঙাশ

গ্রীষ্মের দুপুরে পান করুন তেঁতুল ও গুড়ের শরবত

গরমে পান করুন তরমুজের মোহিত