হোম > জীবনধারা > মানসিক স্বাস্থ্য

আলিঙ্গন শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

আলিঙ্গনের চল কমেছিল কোভিডের সময়। বিধিনিষেধ ছিল বলে ঘনিষ্ঠতার ওপর নিষেধের খড়্গ নেমে এসেছিল। সে জন্য তখন হাগ করা বা আলিঙ্গন করা কমেছিল। এখন সে সময় নেই। ফলে এই ফাঁকে জানিয়ে দেওয়া যায় যে, আলিঙ্গনের রয়েছে দারুণ শক্তি। এর ‘স্বাস্থ্য কুশল’ বৈশিষ্ট্যকে অস্বীকার করা যাবে না। 

আলিঙ্গন বা হাগকে বলে কেয়ারিং এম্প্রেস। মানে আদরে সোহাগে ভালোবাসায় আলিঙ্গন যে কেবল দেয় ভালো লাগার অনুভূতি, তা নয়। এটি স্ট্রেস বা মানসিক চাপ কমানোর মহা নিদান। হৃৎপিণ্ড ও হৃদয় দুটোই ভালো রাখার জন্য এক শক্তিশালী হাতিয়ার এই আলিঙ্গন। তাই হৃদয়ের দিব্যি, এবার হাত দুটো উদার খুলে জড়িয়ে ধরুন প্রিয়জনকে। 

আলিঙ্গনের উপকারিতা

  • ত্বকে ত্বকে ঘনিষ্ঠতা ও সংস্পর্শ আনবে শারীরিক ও মানসিক আত্মিক কুশল।
  • কমাবে ব্যথা, দুশ্চিন্তা, বিষণ্নতা।
  • হাতের বাঁধনে জড়ানোর সংকেত চলে যাবে মগজে। তাতে কমবে মানসিক চাপ, আসবে মানসিক শান্তি। 
  • হৃৎপিণ্ডের গতি ধীর হবে, মগজের তরঙ্গের শিথিলতা আসবে। 
  • আলিঙ্গনে আসে সামাজিক অবলম্বনের অনুভূতি। এই অনুভূতি আনবে দেহ ও মনে নির্ভরতা।
  • দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা হবে উদ্দীপ্ত।
  • ঘুম হবে ভালো। 
  • সুখ হরমোনের প্রবাহের ওপর এর ইতিবাচক প্রভাব পড়ে।
  • ভালোবাসা হরমোন অক্সিটোসিন নিঃসরণ ভালো হয়। 
  • আলিঙ্গনে সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়ে।

রাতেই কেন দুশ্চিন্তা চেপে বসে মনজুড়ে, জেনে নিন কারণ

এক ছাদের নিচে থেকেও আলাদা? ‘ইন-হাউস সেপারেশন’ যখন বাস্তবতার নাম

একাকিত্ব ও ইমোশনাল ব্ল্যাকহোল: মন যখন নিজের অজান্তেই আঁধারে তলিয়ে যায়

বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি

জলবিষুব ও মানসিক স্বাস্থ্য: শরতের ছায়ায় মনের ওঠাপড়া

‘ভালো আছি’র আড়ালে লুকিয়ে থাকা মানসিক চাপ: লক্ষণ ও সমাধান

কাজের চেয়ে আত্মবিশ্বাস বেশি: এই আচরণ কতটা স্বাভাবিক

সঙ্গী ‘ইমোশনালি আনঅ্যাভেইলেবল’? যেভাবে বুঝবেন এবং যা করবেন

সম্পর্কে বারবার সন্দেহ হচ্ছে? যেভাবে বুঝবেন এটি অতিরিক্ত দুশ্চিন্তার লক্ষণ

এলিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম: যখন পরিচিত পৃথিবীও হয়ে পড়ে অচেনা