হোম > জীবনধারা > খাবারদাবার

বিশ্বজুড়ে সেরা পিৎজার খোঁজ: ২০২৬ সালের বিশ্বসেরা ১০ পিৎজা

ফিচার ডেস্ক

ইতালির ঐতিহ্যবাহী গলি থেকে শুরু করে নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথ কিংবা টোকিওর আধুনিক সুশি-স্টাইল কাউন্টার, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে পিৎজার অনন্য সব ঠিকানা। ছবি: সংগৃহীত

ভ্রমণের আনন্দ শুধু ঐতিহাসিক স্থাপত্য কিংবা প্রকৃতির শোভা দর্শনেই সীমাবদ্ধ নয়। এর এক বড় অংশজুড়ে থাকে স্বাদের অভিজ্ঞতা। আর যদি বিষয় হয় ‘পিৎজা’, তবে তো কথাই নেই। রোম থেকে শুরু করে কাসের্তার মতো ঐতিহ্যবাহী শহরে এখনো গড়ে উঠছেন বিশ্বের তাবড় তাবড় পিৎজা কারিগর। ইতালির ঐতিহ্যবাহী গলি থেকে শুরু করে নিউইয়র্কের ব্যস্ত রাজপথ কিংবা টোকিওর আধুনিক সুশি-স্টাইল কাউন্টার, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এর অনন্য সব ঠিকানা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজারো পিৎজারিয়ার মধ্য থেকে সেরা উপাদান ও স্বাদের রত্নগুলোকে খুঁজে বের করার এই কঠিন দায়িত্ব প্রতিবছর সামলায় আন্তর্জাতিক গাইড ‘৫০ টপ পিৎজা’। বিশ্বজুড়ে হাজারো পিৎজারিয়ার চাকা ঘুরে সেরা ১০টি পিৎজা গন্তব্যের সন্ধান মেলে এই তালিকায়। সেখানে উঠে এসেছে ঐতিহ্য ও আধুনিক উদ্ভাবনের মেলবন্ধন। আপনি যদি খাদ্যরসিক হন এবং ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাহলে স্বাদের এই বৈশ্বিক মানচিত্রে আপনার পছন্দের যেকোনো একটি শহরকে ঢোকাতেই পারেন পরবর্তী ট্রাভেল উইশলিস্টে।

বিশ্বে পিৎজার শীর্ষস্থানীয় গন্তব্যসমূহ

২০২৬ সালে বিশ্বের সেরা পিৎজার মুকুট জিতেছে লন্ডনের 'নাপোলি অন দ্য রোড'। ছবি: সংগৃহীত

নাপোলি অন দ্য রোড

ঐতিহ্যবাহী নেপোলিটান স্টাইলকে আধুনিক রূপ দিয়ে এবার তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে পশ্চিম লন্ডনের এই পিৎজারিয়া। শেফ মিশেল পাসকারেলা টমেটো, ওয়াইল্ড গার্লিক পেস্টো আর চেরি টমেটোর মেলবন্ধনে তৈরি করেছেন অসাধারণ সব পিৎজা। ভিগানদের জন্যও রয়েছে দারুণ সব অপশন।

উনা পিৎজা নাপোলেতানা

টানা তিন বছর শীর্ষে থাকার পর এবার দ্বিতীয় স্থানে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের এই বিখ্যাত দোকান। শেফ অ্যান্থনি মাঞ্জিয়েরি ৩০ বছর ধরে খামির ও উপাদানের নিখুঁত পরিমাপ নিয়ে গবেষণা করে তৈরি করেছেন এই পাতলা ও নরম ক্রাস্টের পিৎজা।

কনফাইন

পিৎজার সঙ্গে ওয়াইন ও ককটেল পেয়ারিং টেস্ট করার এক অনন্য ঠিকানা মিলানের কনফাইন। উন্মুক্ত রান্নাঘরে বসে শেফদের দক্ষ হাতে তৈরি স্পিনাচ ও ব্ল্যাক ট্রাফলের পিৎজা উপভোগ করার অভিজ্ঞতা একদম আলাদা।

ই মাসানিয়েলি

ইতালির প্রথাগত রেসিপি ভেঙে পিৎজাকে নতুন রূপ দিয়েছেন শেফ ফ্রান্সেসকো মারতুচ্চি। তাঁর ‘আসোলোতো দি তোমাতো’ পিৎজায় টমেটোকে সাতটি ভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। এখানে পাবেন (রোস্টেড ক্রিম, সঁতে, ট্রাফলের সস ইত্যাদি স্বাদের পিৎজা।

সেউ পিৎজা ইলুমিনাতি

আধুনিক আর্ট দিয়ে সাজানো এই রেস্তোরাঁ প্রচলিত পিৎজারিয়ার চেয়ে আলাদা। ইতালির রোমের এই রেস্তোরাঁয় শেফ পিয়ের দানিয়েলে সেউ স্থানীয় উপাদান দিয়ে তৈরি করেন ৫ থেকে ৮ কোর্সের বিশেষ টেস্টিং মেনু।

পিৎজারিয়া সেই ও লেগেরা পিৎজা নাপোলেতানা

লস অ্যাঞ্জেলেসের ‘পিৎজারিয়া সেই’-তে জাপানি নিখুঁত কারিগরি শৈলীতে উড-ফায়ার্ড পিৎজা বানানো হয়। অন্যদিকে ব্রাজিলের সাও পাওলোর শান্ত এলাকা জারদিম পাওলিস্তায় অবস্থিত ‘লেগেরা’-তে ট্র্যাডিশনাল মারগেরিতার পাশাপাশি ওয়াগিউ বিফ দিয়ে তৈরি পিৎজাও পাওয়া যায়।

টনি’স পিৎজা নাপোলেতানা ও রিস্তোপিৎজা

সান ফ্রান্সিসকোর ‘টনি’স’-এ নিউইয়র্ক, রোমানা, ডেট্রয়েটসহ প্রায় সব আঞ্চলিক ঘরানার পিৎজা মেলে। আর টোকিওর ‘রিস্তোপিৎজা’-তে মিলবে ইতালীয় ঐতিহ্য ও জাপানি উপাদান; যেমন শানশো পেপার ও বোতান শ্রিম্পের স্বাদ।

বলদোরিয়া ও দ্য পিৎজা বার অন থার্টি-এইটথ

মাদ্রিদের বলদোরিয়াতে স্প্যানিশ ও ইতালিয়ান ফ্রেশ উপাদানের পাশাপাশি থাকে লাইভ মিউজিক। অন্যদিকে টোকিওর মানদারিন ওরিয়েন্টাল হোটেলের ৩৮ তলায় সুশি স্টাইলে মাত্র ৮ আসনের প্রাইভেট কাউন্টারে পরিবেশন করা হয় বিশেষ ফার্মেন্টেড ক্রাস্টের উচ্চমানের পিৎজা।

রাজ্জা

নিউইয়র্কের ঠিক অপর পাড়ে অবস্থিত রাজ্জা আঞ্চলিক উপাদানের ব্যবহারের জন্য বিখ্যাত। নিউজার্সির ঐতিহ্যবাহী টমেটো আর লোকাল ওয়াটার বাফেলো মোজারেলা দিয়ে তৈরি পিৎজা প্রত্যেত পর্যটকের মন জয় করে নেয়।

সূত্র: কন্ডে নেস্ট ট্রাভেলার