হোম > জীবনধারা > খাবারদাবার

সহজেই তৈরি করুন আনারসের চাটনি

ফিচার ডেস্ক

আনারস দিয়েও দারুণ চাটনি তৈরি করা যায়। যাঁরা প্রথমবারের মতো তৈরি করার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

মাঝারি আনারস একটা, চিনি এক কাপ, সরিষার তেল এক টেবিল চামচ, শুকনা মরিচ ২/৩টা, সরিষার দানা সামান্য, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়ো সামান্য, লেবুর রস এক চা-চামচ।

প্রণালি

আনারসের খোসা ফেলে কুচি করে কেটে নিন। কড়াইতে আনারসের কুচি এক চিমটি লবণ, হলুদগুঁড়ো এবং সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন। যেন আনারস ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আনারস নরম হয়ে এলে ওর মধ্যে চিনি দিয়ে দিন। চিনি গলে পানি ছাড়বে। এবার মাঝারি আঁচে ফুটিয়ে ঝোলটা ঘন করে নিন অন্য আরেকটি কড়াইতে সরিষার তেল গরম করুন। এবার শুকনা মরিচ আর সরিষার দানার ফোড়ন দিন। সরিষা ফাটতে শুরু করলে তেলটা ফুটন্ত আনারসের চাটনির ওপর ঢেলে দিন। এতে চাটনির গন্ধ খুব ভালো হবে। চাটনি ঘন হয়ে আসলে চকচকে আঠালো দেখাবে, তখন লেবুর রস ছড়িয়ে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল খাঁটি ও সুস্বাদু আনারসের চাটনি। এবার ঠান্ডা করে পরিবেশন করুন।

সকালের টেবিলে চমক: বিশ্বের অচেনা কিছু নাশতা

ইতালিতে চলছে পর্যটকদের পকেট কাটার ট্রেন্ড

শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ, দেখে নিন রেসিপি

এসো বসো আহারে

জন্মদিনে কেক নয়, বিশ্বের বিভিন্ন দেশে খাওয়া হয় যেসব খাবার

কোরিয়ার নিরামিষ খাবার: স্বাদে সংযম, পরিবেশনায় সরলতা

সর্দি-জ্বরে ভুগছেন? খেতে পারেন মৌসুমি টক ফল মাখা

অক্টোবরে যে খাবারগুলো পাতে রাখলে উপকার মিলবে

স্বাস্থ্যকর, তবে সুস্বাদু খাবার খেতে বেশি ভালোবাসেন সোনম কাপুর

গুজরাটের ইলিশ বাংলাদেশে পৌঁছাতে পারলেও স্বাদে কেন ব্যর্থ হলো