হোম > জীবনধারা > জেনে নিন

কাদাপানি থেকে পায়ের সুরক্ষায়

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

বর্ষাকালে বাইরে বের হলে ভেজা ও কাদামাখা রাস্তা এড়ানো কঠিন। এ সময় কাদাপানি লেগে অনেকের পা ভিজে যায় প্রায় সময়। কাদাপানি পায়ে লেগে যাওয়ার ফলে ত্বকে সংক্রমণ, শুষ্কতা এবং জ্বালাপোড়া হতে পারে। তাই এই সময়ে পায়ের যত্ন নেওয়া আরও বেশি জরুরি। কিছু ঘরোয়া উপায় মেনে বর্ষাকালে পায়ের যত্ন নেওয়া যেতে পারে।

বাইরে থেকে বাসায় ফিরে গরম পানিতে কয়েক ফোঁটা অ্যান্টিব্যাকটেরিয়াল তরল সাবান মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য পা ভিজিয়ে রাখুন। এটি আপনার পা পরিষ্কার করতে এবং ত্বক নরম করতে সহায়ক।

লেবুর রসের স্ক্রাব এ সময়ে পায়ের যত্নে ব্যবহার করতে পারেন। একটি সহজ স্ক্রাব তৈরি করতে কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে দানাদার চিনি মেশান। মৃত কোষ দূর করতে এই মিশ্রণ আপনার পায়ে আলতো করে ম্যাসাজ করুন, যা সতেজ অনুভূতি দেবে।

পায়ের ত্বক আর্দ্র ও ঠান্ডা রাখতে তাজা অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরার শীতলকারী গুণ চুলকানি এবং প্রদাহ কমাতেও সাহায্য করে।

বাইরে থেকে ফিরে বেকিং সোডা ও পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে পায়ে লাগান। ধুয়ে ফেলার আগে ১০ মিনিট রেখে দিন। বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে, চুলকানি কমাতে এবং ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে।

ভিনেগার ও উষ্ণ পানি ১:২ অনুপাতে মেশান। আপনার গোড়ালি পর্যন্ত পা ১০ থেকে ১৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। ভিনেগারের ছত্রাক এবং ব্যাকটেরিয়ারোধী গুণ পায়ের সংক্রমণ প্রতিরোধ করতে এবং পায়ের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। নারকেল তেল বা অলিভ অয়েলের মতো কোনো বাহক তেলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে পাতলা করে আপনার পায়ে লাগান। টি ট্রি অয়েলের ছত্রাক ও ব্যাকটেরিয়ারোধী গুণ ছত্রাক সংক্রমণ প্রতিরোধ ও নিরাময়ে সাহায্য করতে পারে।

মধুর সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে মাস্ক তৈরি করে পায়ে লাগান। এটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। মধু একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ফাটা বা শুষ্ক ত্বক নরম করতে এবং সারিয়ে তুলতে পারে।

সূত্র: ম্যাক্স হেলথ কেয়ার ও অন্যান্য

বর্ষায় অতিরিক্ত চুল পড়ার কারণ ও সমাধান

‘মিসইনফোডেমিক’-এ আটকে যাচ্ছেন না তো? জেনে নিন পরিত্রাণের উপায়

প্রতিদিনের যে ৮ অভ্যাস বাড়াতে পারে আপনার আয়ু

ফুটবল নয়, তবে আর্জেন্টিনার জাতীয় খেলা কী

টাকা ছাড়াই কেনাকাটার সুখ! দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

ঘুম যেভাবে সুন্দর রাখে ত্বক, জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে

যে দ্বীপে প্রতি দুজনের বিপরীতে আছে একটি ছাগল

প্রসাধনী থেকে হতে পারে কৃমির সংক্রমণ, সাবধান হতে যা করা জরুরি

এই গরমে বডি মিস্ট যেভাবে ব্যবহার করবেন

ব্রাজিলের নারীদের সুন্দর ত্বকের রহস্য