হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়বে, তবে অহংকারটা কমাতে হবে

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার এনার্জি লেভেল এতই হাই যে আপনি চাইলে পাড়ার সব জ্যামিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। অফিসে বসের গুডবুকে নাম ওঠার চান্স ১০০%। এনার্জি দেখাতে গিয়ে সিঁড়ি দিয়ে লাফাতে যাবেন না, হাড়গোড় আপনার নিজেরই। লটারি কাটলে কাটতে পারেন, তবে জুটলে আমড়াও জুটতে পারে।

বৃষ

আজ আপনার মনটা কেবল 'খাই খাই' করবে। বাড়ির লোকের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যদি ফ্রিজের শেষ মিষ্টিটা না খেয়ে ফেলেন। হঠাৎ কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে (হয়তো টাকা ধার চাইবে)। রাস্তায় হাঁটার সময় ফোনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকান, গর্ত জ্যোতিষশাস্ত্র মেনে চলে না। আজ হালকা নীল রঙের জামা পরুন, শান্তি পাবেন।

মিথুন

আপনার কথার জাদুতে আজ পাথরও গলতে পারে। কাউকে ইমপ্রেস করার থাকলে আজই সেরা দিন। তবে কথা বলার সময় খেয়াল রাখবেন, মুখ দিয়ে যেন মুক্তো ঝরে, তুবড়ি নয়। সোশ্যাল মিডিয়ায় আজ বিতর্কিত কমেন্ট না করাই ভালো, মিছিমিছি ব্লক হওয়ার দরকার কী? ডাল-ভাত খান, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা।

কর্কট

পারিবারিক শান্তি বজায় থাকবে। তবে আপনার মুড আজ পপকর্নের মতো—কখন যে ফেটে উঠবে কেউ জানে না। অফিসে সহকর্মীদের সাহায্য পাবেন। আবেগের বশে এমন কাউকে 'আই লাভ ইউ' বলে বসবেন না যাকে কাল দেখলে চিনতেই পারবেন না। গান শুনুন, মন ভালো থাকবে।

সিংহ

রাজকীয় মেজাজ থাকবে আজ। আয়না দেখলে মনে হবে—'আহা, এত সুন্দর আমি!' কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। তবে অহংকারটা একটু পকেটে ভরে রাখুন। সস্তায় পেয়ে কোনো অকেজো গ্যাজেট কিনে টাকা নষ্ট করবেন না। বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি করুন।

কন্যা

আজ আপনার খুঁতখুঁতে স্বভাবটা তুঙ্গে থাকবে। অন্যের দোষ না খুঁজে নিজের পেনসিলটা কোথায় রেখেছেন তা খুঁজুন। ব্যবসায় উন্নতির যোগ আছে। খুব বেশি প্ল্যানিং করতে গিয়ে আসল কাজটাই যেন ভুলে যাবেন না। আজ কাউকে জ্ঞান দিতে যাবেন না, উল্টো ঝাড়ি খেতে পারেন।

তুলা

রোমান্টিক সময় কাটানোর জন্য আজকের দিনটি আদর্শ। পার্টনারের সাথে ঝগড়া মিটে যাওয়ার জোরালো সম্ভাবনা। মানিব্যাগটা একটু ভারী হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকে লেনদেন করার সময় পাসওয়ার্ড যেন পাশে দাঁড়িয়ে থাকা কাকু না দেখে ফেলে। হাসিমুখে কথা বলুন, কাজ সহজ হবে।

বৃশ্চিক

আজ আপনার মধ্যে গোয়েন্দাগিরি কাজ করবে। পাশের বাড়ির গিন্নি কেন অত হাসছে তা জানার খুব ইচ্ছা হবে। কঠোর পরিশ্রমের ফল আজ পেতে পারেন। তর্কে জড়াবেন না, বিশেষ করে যদি প্রতিপক্ষ আপনার বস বা বউ/স্বামী হয়। সবুজ রঙের কোনো রুমাল সাথে রাখুন।

ধনু

ভ্রমণের নেশা আজ আপনাকে তাড়িয়ে বেড়াবে। হয়তো অফিসের কাজ ফেলে মনে মনে হিমালয় ঘুরে আসবেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। সিঁড়িতে বা ভিড় রাস্তায় সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের ছোটখাটো যোগ আছে। বেশি করে পানি খান।

মকর

আজ আপনার মাথা বেশ ঠান্ডা থাকবে। কাজের চাপে পিষ্ট হলেও আপনি হাসিমুখে সেটা সামলে নেবেন। অর্থনৈতিকভাবে দিনটি শুভ। উটকো ঝামেলায় নাক গলাতে যাবেন না, নাকটা ভোঁতা হয়ে যেতে পারে। পরিবারের বড়দের আশীর্বাদ নিন।

কুম্ভ

আত্মবিশ্বাসে ডগমগ করবেন আজ। সমাজসেবামূলক কাজে যুক্ত হতে পারেন। আপনার আইডিয়াগুলো আজ বেশ প্রশংসিত হবে। স্ত্রীর বা সঙ্গীর কাছ থেকে কোনো গোপন কথা লুকোতে যাবেন না, ধরা পড়া নিশ্চিত। সাদা পোশাক পরলে মন শান্ত থাকবে।

মীন

আজ আপনার কল্পনাশক্তি প্রবল। হয়তো ভাবছেন একদিন আপনিও ইলন মাস্কের মতো মঙ্গলে জমি কিনবেন। নতুন মানুষের সাথে আলাপ হতে পারে যা ভবিষ্যতে কাজে দেবে। অলসতা ত্যাগ করুন, নইলে সুযোগ আপনার পাশ দিয়ে হাত নেড়ে চলে যাবে। আজ রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন।

গ্রীষ্মের ছাতা বাছাই করার আগে জেনে নিন

কেন মা-দাদিদের মতো ‘আদর্শ’ স্ত্রী চান পুরুষেরা, যে ব্যাখ্যা দিচ্ছেন মনোবিজ্ঞানীরা

বৈশাখে যেসব সৌন্দর্যপণ্য ব্যবহার করবেন ও যেসব এড়িয়ে যাবেন

আজকের রাশিফল: জিহ্বা না সামলালে সম্পর্ক তছনছ হবে, বাবার মেজাজ চড়া

আজকের রাশিফল: বৈশাখী মেলায় প্রাক্তনের সঙ্গে সাক্ষাতের যোগ, ঝড়ে তছনছ হবে সাধের চুল

আজকের রাশিফল: চাকরিতে ভালো খবর আসবে, খরচের ভূত চাপবে

সফল হতে কৌশলগত পরিশ্রমের ৮ উপায় জেনে নিন

আপনি ইনট্রোভার্ট, নাকি সামাজিক ভীতির শিকার? জেনে নিন

আজকের রাশিফল: স্বাস্থ্যের একটু টালমাটাল অবস্থা যাবে, গোপন কথা পেটে রাখুন

দুঃস্বপ্নে ঘুম হচ্ছে না? জেনে নিন মুক্তির পথ