হোম > জীবনধারা > জেনে নিন

অতিরিক্ত গরমে ত্বকে ব্রণ উঠছে? সমস্যা সমাধানে যা করতে পারেন

ফিচার ডেস্ক

আবহাওয়ার যে অবস্থা, তাতে স্বাভাবিকভাবেই ত্বকে অনেক বেশি তেল জমা হয়। লোমকূপে অতিরিক্ত তেল ও বাইরের ধুলাবালু জমে ব্রণ হতে পারে। তা ছাড়া ত্বক নিয়মিত পরিষ্কার না রাখলে ও মেকআপ সঠিক উপায়ে না তুললে ব্রণ হতে পারে। যাঁদের ত্বক সংবেদনশীল, তারাও এ সময় এই সমস্যার মুখোমুখি হতে পারেন। জেনে নিন ব্রণ হলে যা করতে হবে।

ত্বক ঠান্ডা রাখুন

সারা দিনে চার-পাঁচবার ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে। খুব বেশি গরম পড়লে ত্বকে বরফ ব্যবহার করতে হবে। এতে ত্বক ঠান্ডা ও ভালো থাকবে এবং ব্রণ ওঠার প্রবণতা কমবে। গরমের সময় পানি-জাতীয় খাবার যত বেশি খাওয়া যাবে ত্বক তত বেশি ভালো থাকবে। পাশাপাশি অ্যালার্জিক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

পরিচ্ছন্নতায় মনোযোগ

নিয়মিত ত্বক পরিষ্কারের দিকে নজর রাখতে হবে। ত্বক থেকে যদি অতিরিক্ত তেল সরিয়ে ফেলা যায়, তাহলে ত্বকে ব্রণ হবে না। নিমপাতা পানিতে ফুটিয়ে সেই পানির ভাপ নিলে ত্বক পরিচ্ছন্ন থাকবে। ব্রণ হওয়ার প্রবণতা কমবে এবং দাগও হালকা হবে। তবে ব্রণ হলে ত্বকে স্ক্র‍্যাব করা থেকে বিরত থাকুন। এতে ব্রণ বাড়তে পারে।

স্পর্শ করবেন না

মুখের ত্বকে ব্রণ হলে কোনোভাবেই চুলকানো বা নখ লাগানো যাবে না। ব্রণ পেকে গেলেও তা চাপ দিয়ে সাদা অংশ বের করা যাবে না। বারবার ব্রণে হাত দিলে ত্বকে দাগ বসে যায়।

সঠিক প্যাক ব্যবহার করুন

ব্রণ হলে ত্বকে কাঁচা হলুদ ও নিমপাতা বেটে পেস্ট করে লাগানো যেতে পারে। চাইলে এই মিশ্রণে একটু লেবুর রস মেশানো যায়। তবে এই মিশ্রণ ফ্রিজে রেখে বা ঘরের শীতল জায়গায় রেখে ঠান্ডা করে ত্বকে লাগাতে হবে। ব্রণ দূর করতে এই মিশ্রণ খুব ভালো কাজ করে। অনেকের পিঠে ব্রণ দেখা দেয়। এমন হলে পাকা পেঁপে ও লেবুর রস দিয়ে প্যাক তৈরি করে লাগালে উপকার পাওয়া যায়।

দাগ দূর করতে

ব্রণের দাগ দূর করতে লেবুর রস লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মুখে নিয়মিত গোলাপজল ব্যবহারে ব্রণের দাগ কমে যায়।

যা খাবেন এবং যা খাবেন না

দৈনিক খাদ্যের তালিকায় অবশ্যই টাটকা শাকসবজি, ফলমূল এবং আঁশযুক্ত খাবার রাখতে হবে। যেখানে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই ও বিটা ক্যারোটিন থাকবে। এ ধরনের ভিটামিনসমৃদ্ধ খাবার ব্রণ ও ব্রণের দাগ কমায়। এ ছাড়া পোরস পরিষ্কার করতে সাহায্য করে। আঁশযুক্ত খাবার রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখে, যা ব্রণ কমাতে উপকারী ভূমিকা পালন করে। তালিকায় জিংক ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখতে হবে। কারণ, এগুলো কোষের ক্ষয়রোধ ও সংক্রমণ কমাতে সাহায্য করবে। তা ছাড়া এই ধরনের খাবার হরমোন ও ত্বক ভালো রাখে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ওমেগা থ্রি-সমৃদ্ধ খাবার তালিকাভুক্ত করতে হবে। তবে ব্রণ হলে সাধারণত দুগ্ধজাতীয় খাবার এড়িয়ে চলতে বলা হয়ে থাকে। কিন্তু টক দই এ ক্ষেত্রে প্রোবায়োটিকস হিসেবে কাজ করবে, তাই খাবারের তালিকায় টক দই রাখতে হবে। শরীরে জমে থাকা টক্সিন ও ক্ষতিকর রাসায়নিক দূর করতে দৈনিক ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

আজকের রাশিফল: তেলের পাম্পে মিটার দেখে হার্ট অ্যাটাকের শঙ্কা, দাঁত কেলিয়ে হাসুন

এই গরমেও সারা দিন তরতাজা থাকতে চান? এভাবে ত্বকের যত্ন নিন

সঠিক নিয়ম জানলে ভাত খেয়েও ঝরবে ওজন

এই গরমে সতেজতা আর আত্মবিশ্বাস দেবে সুগন্ধি

আজকের রাশিফল: মনের মেমোরি খালি করার আগে ফোনেরটা খালি করুন, নয়তো ধরা খাবেন

সকালের নাশতায় কমলা নাকি কলা—কোনটি দেবে অফুরন্ত শক্তি?

অকালে বয়সের ছাপ পড়ছে চেহারায় কিংবা খিটখিটে হচ্ছে মেজাজ? জেনে নিন কারণ

ব্রেকআপের পর মানুষ কেন চুল কেটে ফেলে বা চুলে রং করে, জেনে নিন কারণ

আজকের রাশিফল: সম্পর্কের রসায়ন আজ গোলমেলে, সৌভাগ্য দরজায় কড়া নাড়বে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়বে, তবে অহংকারটা কমাতে হবে