হোম > জীবনধারা > জেনে নিন

দীর্ঘ সময় এসি রুমে বসে কাজ, ত্বকের ভালোর জন্য যা করতে হবে

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

পাখার দিন তো সেই কবেই গেছে! অফিসগুলোতে জায়গা করে নিয়েছে এসি। তাতে আরাম যেমন মিলছে, সমস্যাও তৈরি হচ্ছে বেশ। শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে গরম এড়াতে পারলেও ত্বকের ক্ষতি হচ্ছে। অফিসে সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা থাকতে হয়। এতটা সময় এসির হাওয়া গায়ে লেগে ত্বক যে শুষ্ক হচ্ছে, সেটা সবাই টের পায়। বারবার ঠোঁটে, কনুইয়ে, হাতে পেট্রোলিয়াম জেলি মাখতে হয় গরমের দিনেও। অফিস কিংবা বাড়ি যেখানেই হোক, এসি রুমে দীর্ঘ সময় থাকলে ত্বক হারায় আর্দ্রতা—এটাই মূলকথা। এই পরিস্থিতি এড়ানো সম্ভব নয়। তবে এয়ারকন্ডিশনারের হাওয়া যাতে ত্বকের ক্ষতি না করে, সে জন্য কিছু বিষয় মেনে চলতে হবে।

ত্বকের উপযোগী ময়শ্চারাইজার বাছাই করুন

সারাক্ষণ এয়ারকন্ডিশন্ড ঘরে থাকলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তাই ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ত্বকের ধরন বুঝে এটি বেছে নিন। নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে। অফিসে হাত ধোয়ার পর ময়শ্চারাইজার বা ভালো মানের হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। যেকোনো সুপারশপ এবং কসমেটিকের দোকানে এগুলো পাওয়া যায়। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা ওয়াটার বেজ ময়শ্চারাইজার এবং যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা অয়েল বেজড ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।

পর্যাপ্ত পানি পান করুন

অফিস হোক বা বাড়ি, দিনের অধিকাংশ সময় যদি এয়ারকন্ডিশনে থাকতে হয়, তাহলে পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে ত্বকের আর্দ্র ভাব বজায়সহ মসৃণতা অটুট থাকে। পানি ছাড়াও ফলের রস ও পানিবহুল সবজির রস পান করতে হবে।

খাদ্যতালিকায় রাখুন পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল

খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল ও সবজি রাখুন। এসব খাবারে ভিটামিন, খনিজ ও প্রচুর পানি থাকে বলে ত্বক মসৃণ ও সুন্দর থাকে। ভিটামিন এ, সি ও ই এবং পটাশিয়াম ও জিংক ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।

নিয়মিত জানালা খুলে দিন

বাড়িতে যে ঘরে এয়ারকন্ডিশনার রয়েছে, সে ঘরটির দরজা-জানালা দিনের বেলায় মাঝে মাঝে খুলে দিন। ঘরে আলো-বাতাস ঢুকতে দিন। বাইরের হাওয়া ঘরে প্রবেশ করলে ঘরের আর্দ্রতার ভারসাম্য বজায় থাকবে। এতে ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে। সারা দিন বাড়িতে না থাকলে ঘরে ফিরে কয়েক ঘণ্টার জন্য জানালা খুলে দিন। এরপর দরজা জানালা আটকে এসি অন করুন।

ছবি: পেক্সেলস

কাজের ফাঁকে খানিকটা বিরতি নিন

অফিসে টানা আট ঘণ্টা এসি রুমেই কাটাতে হয়। সে ক্ষেত্রে ত্বকের শুষ্কতার সমস্যায় ভোগেন অনেকে। তাই কাজের ফাঁকে কয়েকবার বারান্দা, ছাদ বা বাইরে থেকে হেঁটে আসুন। খানিক বাইরের হাওয়া গায়ে লাগলেও ত্বকের আর্দ্রতা ফিরে পাওয়া যাবে।

একটি পাত্রে পানি রাখুন

বাড়িতে শোয়ার ঘরে এসি থাকলে রাতে ঘুমানোর সময় বেড সাইড টেবিলে একটি পাত্রে পানি রাখুন। এতে এয়ারকন্ডিশনার সেই পানি থেকে আর্দ্রতা শুষে নেবে, ফলে আপনার ত্বক শুষ্কতা থেকে বেঁচে যাবে অনেকটাই। তবে শোয়ার আগে ত্বকে ভারী ময়শ্চারাইজার মেখে ঘুমাতে হবে। অনেকের পায়ের ত্বক বেশি শুষ্ক থাকে। সে ক্ষেত্রে পায়ে পেট্রোলিয়াম জেলি মেখে মোজা পরে ঘুমালে উপকার পাওয়া যাবে।

রোজকার অভ্যাসে যোগ করুন

দিনে বেশির ভাগ সময় যাঁরা এসিতে থাকেন, তাঁদের গোসল করার সঙ্গে সঙ্গে সারা শরীরে ময়শ্চারাইজার লাগাতে হবে। সকালে অফিসে আসার আগে মুখে হালকা ময়শ্চারাইজার বা সানব্লক ক্রিম লাগিয়ে নিতে হবে। রাতে ঘুমানোর আগে হাত-পায়ে ভালোভাবে ডিপ ময়শ্চারাইজিং লোশন এবং মুখে কোল্ড ক্রিম দিতে হবে।

সূত্র: বি বিউটিফুল ও অন্যান্য

যে কারণে ব্রিটিশ নারীদের এত সুন্দর দেখায়

শিশুদের কাল্পনিক বন্ধু নিয়ে চিন্তিত? জেনে নিন এর উপকারী দিক

চুল সব সময় ফ্রিজি হয়ে থাকে? যত্নে রাখতে যা করবেন

চায়ের মধ্যেও ভেজাল! কী রাসায়নিক মেশানো হয়, চেনার উপায় কী

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়? জেনে নিন বিজ্ঞান কী বলে

বর্ষায় ভেজা কাপড়ের স্যাঁতসেঁতে গন্ধ দূর করার সহজ উপায়

ফ্রান্সের বিলাসবহুল ব্র‍্যান্ডগুলো সম্পর্কে জেনে নিন একঝলকে

স্প্যানিশ নারীদের উজ্জ্বল দেখায় কেন, জেনে নিন কারণগুলো

বয়স ৩৫! শরীর ও মনের যত্নে যা করবেন

রূপের গুণে ভোট মেলে ঠিকই, কিন্তু নেতৃত্ব? গবেষণা বলছে ভিন্ন কথা