হোম > জীবনধারা > ক্যাম্পাস

মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী

রুবায়েত হোসেন

খুলনা বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখীর হাসি। সূর্য যখন যেদিকে হেলছে, সূর্যমুখী ফুলও সেদিকে হেলে পড়ছে।

এ যেন হলুদের রাজ্য। চারদিকে হলুদ ফুলের মনমাতানো রূপ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের প্রধান ফটক দিয়ে ঢুকলেই দেখা মিলবে হলুদ সূর্যমুখী ফুলের। প্রস্ফুটিত সূর্যমুখীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মৌমাছি-প্রজাপতি যেমন ছুটে আসছে, তেমনি বিমোহিত হচ্ছেন শিক্ষার্থীরাও।

হলের আশপাশের পতিত ও আগাছাপূর্ণ ঝোপ পরিষ্কার করে সেখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য বছরজুড়ে যেন বিভিন্ন ফুল রোপণ করা যায় সেই উদ্যোগ নেন প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম। সেই উদ্যোগের অংশ হিসেবে এ বছর প্রথম সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে।  

বঙ্গমাতা হলের প্রভোস্ট সালমা বেগম বলেন, ‘সারা বছরই এখন নানা বর্ণের নানা রঙের ফুলে যাতে শোভিত থাকে বঙ্গমাতা হলের প্রাঙ্গণ, সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। এবারই প্রথম সূর্যমুখীর বীজ রোপণ করা হয়। তাতে ভালো ফুল ফুটেছে। ভবিষ্যতে আরও বেশি জায়গাজুড়ে সূর্যমুখীসহ বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হবে।’

রুবায়েত হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

ইসরাতের নতুন ঠিকানা অক্সফোর্ড

যুক্তির মঞ্চে নিরাপদ আগামীর স্বপ্ন

নারী শিক্ষার্থীদের ক্রিকেট উৎসব

বহু প্রতিভায় এগিয়ে মানিকগঞ্জের রিদি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস