হোম > জীবনধারা

দই তৈরিতে ভুল নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেকেই ঘরে দই বানান। কীভাবে বানাতে হয় তা অনেকেই জানেন। ইউটিউব দেখে টক দই বানানো খুবই সহজ কাজ।  কিন্তু কিছু কৌশল না জানা থাকলে এ সহজ কাজটাই কঠিন হয়ে যায়। দোকানের মতো মসৃণ দই  তৈরি করতে চাইলে এই ৫ ভুল করবেন না।

অমসৃণ দই বীজের ব্যবহার
দই বীজ মসৃণ হলে দইও মসৃণ হবে। তা না হলে দানাদার হবে, যদিও এতে স্বাদের কোনো হেরফের হবে না।

ঘন ঘন নাড়াচাড়া করা
গাজন বা ফারমেন্টেশন-প্রক্রিয়ার মাধ্যমে দই তৈরি হয়। তাই দই বসানোর পর ৫-৬ ঘণ্টা পাত্রটি নাড়াচাড়া করা যাবে না। তাতে গাজন বা ফারমেন্টেশন-প্রক্রিয়া ব্যাহত হবে। দই ভালো হবে না। গরম স্থানে দই তাড়াতাড়ি জমে। তাই ওভেনের ভেতর রাখতে পারেন।

যেকোনো দুধ ব্যবহার করা
দই বানানোর জন্য যেকোনো ধরনের, বিশেষ করে পুরোনো দুধ ব্যবহার করবেন না। যদি পুরোনো দুধ ব্যবহার করেন, তবে স্বাদ ভালো হবে না। তাই ভালো মানের দুধ ব্যবহার করতে হবে।

দুধের তাপমাত্রা পরীক্ষা না করা
ঘন দই বানানোর জন্য দই বসানোর আগে অবশ্যই দুধ গরম করে নিতে হবে। আঙুল ডোবানো যাবে এমন গরম দুধই দই বানানোর জন্য উপযুক্ত। গরম না করে দই বীজ মেশালে দই ঘন হবে না। পানির মতো পাতলা হবে। আবার ঘন করতে চাইলে আগুন-গরম দুধও ব্যবহার করা যাবে না।

দই বীজ সংরক্ষণ না করা
দই বানানোর পর কিছু অংশ আলাদা করে ফ্রিজে তুলে রাখুন। এতে পরে সে দই দিয়েই আবার নতুন করে দই বসাতে পারবেন। নইলে দই বীজ কিনে এনে ব্যবহার করতে হবে।

সূত্র: সালাদ ইন জার

নিজের মানসিক শক্তির ক্ষয়রোধে যে ৫টি কাজ করতে পারেন

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য

কর্টিসল কি আসলেই ডিটক্স করা যায়? জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে

উল্টো চলা ঘুমের ঘড়ি সোজা করার ৮ উপায়

মনোযোগ কমে গেছে? জ্বলন্ত মোমবাতি দিতে পারে সমাধান

নতুন ট্রেন্ড স্লো এজিং, যেভাবে কমাবেন বয়সের গতি

একমাত্র সন্তান নিয়ে প্রচলিত ভুল ধারণার বিপরীতে বাস্তবতা

কর্মক্ষেত্রে থাকুন স্বচ্ছন্দময় ও পরিপাটি