হোম > জীবনধারা > রেসিপি

গরমে আরামের খাবার শজনে দিয়ে কই মাছ

ফিচার ডেস্ক

ছবি: মরিয়ম হোসেন নূপুর

বাজারে শজনে ডাঁটা উঠেছে। মসুরের ডালের সঙ্গে শজনে ডাঁটার কোনো তুলনা হয় না। এবার এর বাইরে গিয়ে শজনে ডাঁটা দিয়ে রান্না করুন কই মাছ। একেবারে দেশি স্বাদ পাবেন। আপনাদের জন্য শজনে দিয়ে কই মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর

উপকরণ

কই মাছ ৪ টি, বেছে ও কেটে নেওয়া শজনে ১ কাপ, লম্বা করে কেটে নেওয়া একটি মাঝারি আলু, লম্বা টুকরো করে নেওয়া মাঝারি আকারের কাঁচা আম অর্ধেক, পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, রসুনবাটা আধা চা-চামচ, কুমড়া বড়ি ৫ থেকে ৬ টি, পাঁচফোড়ন আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫ টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল আধা কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি

আধা চা-চামচ হলুদগুঁড়া, আধা চা-চামচ মরিচগুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মেখে মাছ তেলে ভেজে নিতে হবে। একই তেলে বড়ি ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে আরও কিছু তেল গরম করে পাঁচফোড়ন দিন। তেল ও পাঁচফোড়ন হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজকুচি ও রসুনবাটা দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। পেঁয়াজ-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিতে হবে আধা চা-চামচ হলুদগুঁড়া এবং ১ চা-চামচ মরিচগুঁড়া। তারপর অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তেল ওপরে উঠে এলে শজনে ও আলু দিয়ে আবারও কষিয়ে নিতে হবে তেল ওপরে উঠে আসা পর্যন্ত। এবারে যতটুকু ঝোল রাখতে চান, তার তিন গুণ বেশি পানি দিয়ে রান্না করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। এবারে ভেজে রাখা মাছ, বড়ি আর কাঁচা আম দিয়ে ঢেকে রান্না করতে হবে ঝোল টেনে আসা পর্যন্ত। নামানোর আগে কাঁচা মরিচ ও সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

তপ্ত গরমে ত্বক ও চুল সতেজ রাখতে গোসলের টিপস

এখনো মা শ্রীদেবীর শেখানো যে রূপ রুটিন মেনে চলেন জাহ্নবী

আজকের রাশিফল: ‘ভেটো’ দেওয়ার চেষ্টা করলে ‘বিচ্ছেদের’ প্রস্তাব পাস হয়ে যাবে

হাম প্রতিরোধে যা করতে হবে

একটু থামুন, ফুলের গন্ধ নিন

গরমের আরামে খান রঙিন ফল দিয়ে দই-চিড়া

আজকের রাশিফল: বন্ধু পকেটে কাঁচি চালাবে, ঘরে লঙ্কাকাণ্ড বাধবে

মাথার ত্বকের চুলকানির ঘরোয়া সমাধান

খাবারের জন্য রক্ত বিক্রি করা এই বিলিয়নিয়ারের জীবনের ৬ শিক্ষা

ভিন্ন স্বাদ পেতে রান্না করুন বাটার চিকেন