হোম > জীবনধারা

ডাইনোসরের রাজ্যে চলো

রিক্তা রিচি, ঢাকা

পৃথিবীর বুকে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই। কারণ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। চাইলেও তুমি ডাইনোসরকে নিজ চোখে সরাসরি দেখতে পারবে না। তবে হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের সঙ্গে তুমি খেলতে পারবে। কীভাবে? বলছি, শোনো–

ফোনে ‘ডিনো ওয়ার্ল্ড’ ও ‘ফায়ার ট্রাক রেসকিউ’ নামের দুটি অ্যাপ ডাউনলোড করেই তুমি ডাইনোসরের জগতে চলে যেতে পারবে।

ডিনো ওয়ার্ল্ড
ধরো, তুমি এমন একটা জগতে আছো, যেখানে অনেক ডাইনোসর রয়েছে। সেই ডাইনোসরগুলোকে তুমি খাওয়াতে পারবে, খামারে লালন করতে পারবে এবং যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে পারবে। এমনকি বিরল প্রজাতির ডাইনোসরদের দেখা পাবে। বিষয়টা খুব মজার, তাই না?

ডাইনোসরগুলো খুব শক্তিশালী। তাদের দক্ষতা ও ক্ষমতাও ভিন্ন ভিন্ন। একটি খোলা দ্বীপে তাদের বসবাস। এই দ্বীপে তুমি তাদের নিয়ন্ত্রণ করবে।

ডিনো ওয়ার্ল্ড অ্যাপটি তুমি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ফ্রিতেই গেমটি খেলা যাবে।

ফায়ার ট্রাক রেসকিউ
এটি দারুণ একটি গেম। এই গেমে অনেক প্রতিকূলতার ভেতরে আগুন নেভাতে হয়। ডাইনোসরের এক বিল্ডিংয়ে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসে কল দিলে একদল ডাইনোসর ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত ট্রাকে করে আগুন নেভাতে আসে। পথে তাদের পোহাতে হয় বিভিন্ন জটিলতা।

এই গেম খেললে তুমি অনেক আত্মবিশ্বাসী হবে। গেমটি খেলা খুব সহজ। এখানে তোমাকে ওয়াটার গান (পানির বন্দুক) নিয়ন্ত্রণ করতে হবে। আগুন নেভানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গেমে ছয়টি বিভিন্ন রঙের ট্রাক আছে। এসব ট্রাকে করে আগুন নেভাতে আসে ডাইনোসর ফায়ার সার্ভিসের দল। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। গেমটিতে রয়েছে বেশ কিছু পর্ব। তোমার বয়স যদি পাঁচ বছর বা তার কম হয় তাহলে গেমটি খেলে ভীষণ মজা পাবে। গেমটি অ্যান্ড্রয়েড ফোনের প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে।

নিজের সৌন্দর্য নিয়ে চিন্তায় আছেন? দেখে নিন, এ থেকে বাঁচতে কী করবেন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চিয়া বীজ ভেজানো পানি পানসহ আরও যা করেন ম্রুণাল ঠাকুর

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

কর্মক্ষেত্রে কীভাবে ভিন্নমত জানাবেন? জানুন ৬ ম্যাজিক্যাল কৌশল

দাম্পত্য সম্পর্ক এবং সন্তানের মানসিক বিকাশ

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে

ফ্যাশনের দেশে ফুটবল

বিশ্বকাপ শুরুর আগেই বদলে ফেলুন চুলের ছাঁট