এই তাপপ্রবাহের বড় প্রভাব পড়ে ত্বকের ওপর। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের যেন ভোগান্তির শেষ নেই। অতিরিক্ত গরম, রোদ আর ধুলাবালির কারণে ত্বক শুধু তেল চিটচিটেই হয় না; বরং রোমকূপ বন্ধ হয়ে ব্রণ এবং র্যাশের সমস্যা প্রকট হয়। এই অবস্থায় অনেকে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করে সমস্যার সমাধান করতে চান। অথচ ঘরে থাকা মধু হতে পারে এই গরমে আপনার ত্বকের সমস্যার জন্য দারুণ সমাধান।
কেন গরমে মধু সেরা
মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বক ঠান্ডা রাখার পাশাপাশি ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। এটি ত্বক অতিরিক্ত চিটচিটে না করে প্রয়োজনীয় আর্দ্রতা জোগায়। তাই গরমে রোদে পোড়া ভাব দূর করতে এবং ত্বকের জ্বালাপোড়া কমাতে মধু দারুণ কার্যকর। চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, মধু ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে এবং ব্রণের জীবাণু ধ্বংস করে ত্বক সংক্রমণমুক্ত রাখে।
মধু দিয়ে ঘরোয়া কিছু ফেসপ্যাক
উজ্জ্বলতার জন্য কফি-মধুর প্যাক
ত্বকের মৃত কোষ দূর করে উজ্জ্বলতা পাওয়ার জন্য প্যাকটি অতুলনীয়। একটি পাত্রে দুই চামচ কফি পাউডার, সামান্য চিনি ও দুই চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা করে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ম্যাসাজ ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে ত্বক সতেজ ও প্রাণবন্ত দেখায়।
ব্রণ, দাগ দূর করতে মধু ও বেকিং সোডা
তৈলাক্ত ত্বকের প্রধান শত্রু হলো ব্রণ। আধা চামচ মধু, সামান্য হলুদগুঁড়া এবং আধা চামচ বেকিং সোডা দিয়ে আপনি মিশ্রণ তৈরি করে নিন। এটি ব্রণের জীবাণুগুলো মেরে ফেলে এবং ব্ল্যাকহেডস দূর করে। এই প্যাক মুখে মেখে ১০ থেকে ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে আপনার ত্বক সংবেদনশীল হলে মুখে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন।
মধু ও গুড়ের মিশ্রণে গ্লো
শুনতে অবাক লাগলেও ত্বকের হারানো জেল্লা ফেরাতে গুড় কার্যকর। দুই টেবিল চামচ গুড়ের সঙ্গে এক টেবিল চামচ মধু ও এক চামচ টক দই দিয়ে পেস্ট বানান। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড এবং গুড়ের আয়রন ত্বক ভেতর থেকে গভীরভাবে পরিষ্কার করে। এটি ১৫ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের পিগমেন্টেশন কিংবা কালচে ছোপ দূর করতে জাদুর মতো কাজ করে।
রোদে পোড়া ভাব কমায় মধু ও অ্যালোভেরা
রোদে পোড়া ভাব কমিয়ে আনতে এক চামচ মধুর সঙ্গে তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বক ঠান্ডা করবে, আর মধু রোদে পোড়া ত্বকের কোষ মেরামত করে আর্দ্রতা অটুট রাখবে।
তৈলাক্ত ভাব কমাতে মধু ও লেবু
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। লেবুর প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড ত্বক পরিষ্কার রাখে এবং মধুর সঙ্গে মিশে এটি ত্বকের অতিরিক্ত সিবাম বা তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে পোরস কমাতে সাহায্য করে।
কিছু সতর্কতা
সূত্র: হেলথলাইন ও ভোগ