হোম > জীবনধারা > রেসিপি

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি

ফিচার ডেস্ক

ছবি : আফরোজা খানম মুক্তা।

বাঙালির ইফতারে পেঁয়াজি থাকবে না, তা কি হয় নাকি? আপনাদের জন্য দুই ধরনের পেঁয়াজির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

মচমচে পেঁয়াজি

উপকরণ

খেসারির ডাল ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ এবং সয়াবিন তেল পরিমাণমতো।

প্রণালি

খেসারি ডাল ৮ থেকে ১০ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। পরে ধুয়ে পানি ঝরিয়ে পাটায় বেটে একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজি ছেড়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। তারপর ইফতারে পরিবেশন করুন মুখরোচক গরম-গরম পিঁয়াজি।

চিকেন কিমা দিয়ে পেঁয়াজি

উপকরণ

চিকেন কিমা সেদ্ধ ১ কাপ,২টি আলুকুচি, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, বেসন বা কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিম ১ টি, সয়া সস ২ টেবিল চামচ, সয়াবিন তেল ভাজার জন্য।

প্রণালি

প্রথমে চিকেন কিমা সেদ্ধ করে নিন। এরপর একটি বাটিতে চিকেন কিমা, আলুকুচি, পেঁয়াজকুচিসহ বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে নিন। এবার বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন পিঁয়াজি।

একুশের পোশাকে বর্ণমালার নকশা ও আধুনিকতা

রমজান মাসজুড়ে পানিশূন্যতামুক্ত থাকতে যা করবেন

রমজান মাসে ভ্রমণের পরিকল্পনায় যা রাখতে হবে

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন ‘লাভ কানেকশন’

জীবনে সফল হতে কি ভোর ৫টায় উঠতেই হবে

খেলার শহর হতে চলেছে কিদ্দিয়া সিটি

কম খরচে বিমান ভ্রমণের কৌশল

ইফতারে শরবত পান করবেন যে কারণে, জেনে নিন কয়েকটি রেসিপি

স্বাস্থ্যকর জীবন চাইলে ঘরবাড়ি পরিষ্কার রাখুন

কিশোর-কিশোরীদের তীক্ষ্ণ বুদ্ধি চান? সমাধান লুকিয়ে আছে গভীর ঘুমে