হোম > জীবনধারা > রেসিপি

পনির ভাপা পিঠা

ফিচার ডেস্ক, ঢাকা 

পনির ভাপা পিঠা। ছবি: মরিয়ম হোসেন নূপুর

শীত আসছে। নতুন চালে তৈরি হবে দারুণ সব পিঠাপুলি। ঐতিহ্যবাহী পিঠাগুলো তো তৈরি হবেই, সেই সঙ্গে দুই-একটা ফিউশন ঘরানার পিঠা তৈরি করে চমকে দিতে পারেন প্রিয়জনদের। আপনাদের জন্য পনির দিয়ে তৈরি ভাপা পিঠার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর

উপকরণ

আতপ চালের গুঁড়া ২ কাপ, লবণ পরিমাণমতো, কুসুম গরম পানি সামান্য, ঢাকাই পনির আধা কাপ, ১টি কাঁচা মরিচ কুচি, পুদিনা পাতা কুচি ২ চা-চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ।

পনির ভাপা পিঠা

প্রণালি

চালের গুঁড়ার সঙ্গে লবণ ও পানি মিশিয়ে ভালোভাবে মেখে চালনিতে চেলে নিতে হবে। পনির ছোট কিউব করে কেটে নিয়ে এর সঙ্গে কুচি করা ধনেপাতা, পুদিনা পাতা ও মরিচ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

একটি সরু মুখের পাতিলে পানি ফুটতে দিন। পিঠার মোল্ডে তিন স্তরে চালের গুঁড়া ও পনিরের মিশ্রণ দিতে হবে। এ জন্য প্রথমে অল্প পরিমাণ চালের মিশ্রণ দিয়ে একটি স্তর তৈরি করুন। তার ওপর পনিরের মিশ্রণ দিয়ে দ্বিতীয় স্তরটি তৈরি করুন। তার ওপরে আবারও চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে তৃতীয় স্তরটি শেষ করুন। এবার একটি ভেজা পাতলা সাদা কাপড় দিয়ে মোল্ডটি শক্ত করে ঢেকে দিয়ে কাপড়সহ ফুটন্ত পানির পাত্রের মুখে বসিয়ে দিন। তারপর মোল্ডটি তুলে ফেলে কাপড় দিয়ে আটার মিশ্রণ ঢেকে দিন। এভাবে ভাপে রাখুন তিন থেকে চার মিনিট। এরপর ঢাকনা সরিয়ে কাপড় থেকে পিঠা নামিয়ে নিয়ে গরম-গরম পরিবেশন করুন।

উড়োজাহাজে নয়—উট, পালতোলা নৌকা আর মুরগির ট্রাকে বিশ্বভ্রমণ

জেন-জি ফ্যাশনে দাবার বোর্ড!

আর্টেমিস ২ মিশনের ১০ দিনের যাত্রায় যা করবেন মহাকাশচারীরা

বিষণ্নতায় ভুগলে ওজন কমানো কঠিন হয় যেসব কারণে

আজকের রাশিফল: পৃথিবীটা একটু ত্যাড়া—তাই বলে ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই

তরমুজের নাম বেঙ্গল টাইগার! জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায়

চৈত্র মাসে যেভাবে ঘরবাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবেন

হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন, যেসব খাওয়াবেন না

ঘর গোছানোর ভাইরাল ১২-১২-১২ নিয়ম কি আসলেই কার্যকর

ত্বকের যত্নে ডাবল নাকি ট্রিপল ক্লিনজিং করবেন?