হোম > জীবনধারা > রেসিপি

সাবুদানার পুলি পিঠা

ফিচার ডেস্ক

শীত আসছে। নতুন চালে তৈরি হবে দারুণ সব পিঠাপুলি। ঐতিহ্যবাহী পিঠাগুলো তো ভাজা হবেই, সে সঙ্গে দু-একটি নতুন ধরনের পিঠা তৈরি করে চমকে দিন পরিবারের মানুষদের। আপনাদের জন্য রইল তেমনি একটি পিঠার রেসিপি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর

উপকরণ

সাবুদানা ১ কাপ, পানি ৩ থেকে ৪ টেবিল চামচ, সামান্য লবণ, নারকেল কোরা ১ কাপ, খেজুর গুড় ৫ টেবিল চামচ, দুধ ১ লিটার, চিনি পরিমাণমতো, এলাচ ৩ থেকে ৪টি, দারুচিনি ১ স্টিক।

প্রণালি

সাবুদানা পানি দিয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। নারকেল গুড় দিয়ে জ্বাল দিয়ে নরম পাক দিয়ে নিন। সাবুদানা আর পানির মিশ্রণ ভালো করে মেখে খামির করে হাত দিয়ে ছোট রুটির মতো করে নারকেল পুর দিয়ে পুলি পিঠার মতো ভাঁজ দিয়ে নিন।

দুধে এলাচ ও দারুচিনি দিয়ে ফুটিয়ে তাতে পিঠা দিয়ে দিন। তারপর পরিমাণমতো চিনি দিয়ে ভালো করে জ্বাল দিতে হবে যতক্ষণ না পিঠা সেদ্ধ হয়। সেদ্ধ হলে নামানোর আগে গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর গরম বা ঠান্ডা যেকোনোভাবে পরিবেশন করুন।

উড়োজাহাজে নয়—উট, পালতোলা নৌকা আর মুরগির ট্রাকে বিশ্বভ্রমণ

জেন-জি ফ্যাশনে দাবার বোর্ড!

আর্টেমিস ২ মিশনের ১০ দিনের যাত্রায় যা করবেন মহাকাশচারীরা

বিষণ্নতায় ভুগলে ওজন কমানো কঠিন হয় যেসব কারণে

আজকের রাশিফল: পৃথিবীটা একটু ত্যাড়া—তাই বলে ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই

তরমুজের নাম বেঙ্গল টাইগার! জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায়

চৈত্র মাসে যেভাবে ঘরবাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবেন

হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন, যেসব খাওয়াবেন না

ঘর গোছানোর ভাইরাল ১২-১২-১২ নিয়ম কি আসলেই কার্যকর

ত্বকের যত্নে ডাবল নাকি ট্রিপল ক্লিনজিং করবেন?