হোম > জীবনধারা > রেসিপি

রেসিপি

রোজেলার জুস

ফিচার ডেস্ক, ঢাকা 

রোজেলা বা মেস্তা কিংবা চুকাই, যে নামেই ডাকি না কেন এটি এখন বেশ পরিচিত সবার কাছেই। আমাদের দেশের এই উদ্ভিদটি একসময় বেশ উপেক্ষিতই ছিল। এর ফুল দিয়ে অবশ্য টক খাওয়ার প্রচলন ছিল গ্রাম দেশে। কিন্তু করোনাকালে এর স্বাস্থ্য উপকারিতার কথা প্রায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়লে এটি গ্রাম থেকে শহর সবখানেই প্রায় পরিচিত হয়ে ওঠে। মুখে মুখে ছড়িয়ে পড়ে এর উপকারিতা কথা। সে সূত্র ধরে অনেকেই এ মৌসুমে রোজেলার চা-পান করেন। কিন্তু জানেন কি, এর জুসও তৈরি করা যায়? আপনাদের জন্য রোজেলার জুসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

রোজেলা ২০০ গ্রাম, চিনি ৪ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, পানি ২ কাপ এবং আইস কিউব প্রয়োজনমতো।

প্রণালি

রোজেলা ফুলের দানা ফেলে ধুয়ে নিন। এবার ব্লেন্ডারে রোজেলা আর পানি দিয়ে ভালো করে জুস তৈরি করে নিন। তারপর মধু, চিনি, বিট লবণ, লবণ ও লেবুর রস মিশিয়ে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

চিংড়ি দিয়ে মানকচুর রসা

আজকের রাশিফল: প্রাক্তনের প্রোফাইল স্টক করা বন্ধ করুন, ভাগ্য আজ ছুটিতে

আজ প্রিয়জনকে যে প্রতিশ্রুতিগুলো দিতে পারেন

কর্মীদের সুখ কিসে, টাকায় নাকি ছুটিতে

টেডি ডে-তে সঙ্গীকে সারপ্রাইজ দিন

চীন ভ্রমণে তালিকায় রাখুন ১০ গন্তব্য

ডোপামিন স্কিন কেয়ার: মনের আনন্দই ত্বকের উজ্জ্বলতার মূল রহস্য

আজকের রাশিফল: মেট্রোতে তার সঙ্গে ধাক্কা লেগে পরিচয়, বন্ধু টাকা ধার নিয়ে চিনবে না

আভিজাত্য আর স্বাদের মিশ্রণে চকলেটের ৫ ব্র্যান্ড

রাঙিয়ে দিয়ে যাও