হোম > জীবনধারা > ফ্যাশন

জেন-জি ফ্যাশনে দাবার বোর্ড!

ফিচার ডেস্ক, ঢাকা 

চেক বা ছক-কাটা নকশার ইতিহাস বেশ পুরোনো। সেই পুরোনো দাবার বোর্ডের মতো নকশায় মেতেছে জেন-জি প্রজন্ম। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

ফ্যাশনের চাকা চক্রাকারে ঘুরেফিরে পুরোনো ফ্যাশন বারবার ফিরে আসে; যা একসময় পুরোনো হয়ে যায়, কয়েক দশক পর তাই আবার নতুন আঙ্গিকে ফেরে। একসময় ইউরোপীয় অভিজাত নারীদের গাউন থেকে শুরু করে রাখালদের শার্ট—প্রায় সবখানেই ছিল চেক বা ছক-কাটা নকশার রাজত্ব। এর আবেদন মাঝে কিছুটা ফিকে হয়ে গেলেও বর্তমানে সেই দাবার বোর্ডের মতো নকশায় মেতেছে জেন-জি প্রজন্ম। পুরোনো সেই ফ্যাশনকেই নতুন মোড়কে উপস্থাপন করছেন তাঁরা।

ফ্যাশনে চেক প্রিন্ট

ফ্যাশনে চেক প্রিন্ট বেশ বৈচিত্র্যপূর্ণ রূপে বারবার ধরা পড়েছে। কয়েক যুগ আগে ইউরোপের নারীরা যখন বড় ঘেরওয়ালা গাউন পরতেন, সেখানেও আভিজাত্যের প্রতীক ছিল এই চেক। আবার এই উপমহাদেশেও তাঁতের শাড়ি, দক্ষিণ ভারতের কাঞ্জিভরমসহ বিভিন্ন রকমের শাড়িতে চেক চোখে পড়ে।

আগের প্রজন্মের বুমার বা জেন এক্স প্রজন্মের কাছে চেক মানে ছিল অফিসে যাওয়ার ফরমাল শার্ট। মিলেনিয়ালরা একে একটি ক্যাজুয়াল লুক দিয়ে জাম্পস্যুটে নিয়ে আসে। আর এখন জেন-জি বা জেনারেশন জেড সেই পুরোনো ছক ভেঙে সেটিকেই নতুন করে গড়ছে নিজেদের উদ্ভাবনী ভাবনায়।

জেন-জির ফ্যাশনে চেক প্রিন্ট স্টাইলিং হচ্ছে

বর্তমান প্রজন্মের কাছে ফ্যাশন মানে শুধু পোশাক নয়, বরং নিজস্ব ব্যক্তিত্বের প্রকাশ। আর এই প্রকাশের মাধ্যম হিসেবে দাবার বোর্ডের মতো চেকার্ড প্রিন্ট বা ছক-কাটা নকশা এখন আলমারির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এই প্রজন্মের পোশাক পরার ধরনটি প্রথাগত ধারার চেয়ে একেবারেই আলাদা। তারা এখন শুধু সাধারণ চেক শার্টের গণ্ডিতে সীমাবদ্ধ নেই।

আধুনিক ফ্যাশনে এই ছক-কাটা নকশাকে স্টাইলিশ ব্লেজার ড্রেসে রূপান্তর করা হচ্ছে, যা অফিসের গাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি রাতের অনুষ্ঠানেও সমানভাবে নজর কাড়ে। বর্তমানে চেক নকশার ক্রপ টপ, ব্যাগি প্যান্ট, এমনকি ব্যাগ বা জুতাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত পুরোনো ছক নতুন আঙ্গিকে উপস্থাপন করে সমসাময়িক ফ্যাশন দুনিয়ায় বাজিমাত করা হচ্ছে।

কেন চেক পোশাক রাখবেন

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, চেক নকশা কখনোই পুরোনো হয় না। এর জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। যেমন—

মিক্স অ্যান্ড ম্যাচ

একটি চেক শার্ট বা স্কার্টকে আপনি জিনস, লেগিংস বা অন্য যেকোনো সলিড রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে পারেন। প্রতিবারই এটি আপনাকে নতুন লুক দেবে।

স্মার্ট অ্যান্ড বোল্ড লুক

একরঙা পোশাকের চেয়ে ছক-কাটা পোশাক পরলে একটা স্মার্ট ভাব আসে। এটি আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণে।

চিরসবুজ স্টাইল

অনেক ট্রেন্ড আসে যায়, কিন্তু চেক নকশার আবেদন কখনোই কমে না। এটি একটি ক্যাজুয়াল ক্ল্যাসিক, যা সব ঋতুতে মানানসই।

নতুন প্রজন্মের কিছু নতুন চেক ট্রেন্ড

মনোক্রোম চেক

সাদাকালো ট্র্যাডিশনাল চেকের আবেদন এখনো শীর্ষে। এটি যেকোনো গায়ের রঙে মানিয়ে যায়।

অ্যাসিমেট্রিক কাট

প্রথাগত সোজা কাটের বদলে এখন অসম কাটের চেক কামিজ, টপস বা জ্যাকেট বেশ জনপ্রিয়।

চেক অন চেক

অনেকে এখন সাহসের সঙ্গে ওপর ও নিচ—উভয় পোশাকেই চেক নকশা ব্যবহার করছেন, যা একটি বোল্ড স্টেটমেন্ট তৈরি করছে।

অ্যাকসেসরিজ

শুধু পোশাকেই নয়, ফ্যাশন অনুষঙ্গ; যেমন চুলের ব্যান্ড, ঘড়ির বেল্ট, টাই, ব্যাগ বা গয়নাতেও এখন চেক প্রিন্টের আধিপত্য দেখা যাচ্ছে। চেক প্রিন্টের পোশাকের সঙ্গে এসব অনুষঙ্গও জেন-জি প্রজন্ম ব্যবহার করছেন কোনো দ্বিধা ছাড়াই।

ফলে শুরুর কথা থেকে আবার বলা যায়, ফ্যাশন মানেই হলো পুরোনোকে নতুন করে চেনা। জেন-জি প্রজন্ম দাবার বোর্ডের সেই পুরোনো ছক-কাটা নকশাকে যেভাবে আধুনিক জীবনযাত্রার সঙ্গে মিশিয়ে নিয়েছে। তাতে বলাই যায়, ফ্যাশনের এই চালে তারা প্রতিপক্ষকে ‘চেক মেট’ করে দিয়েছে। আপনার সংগ্রহে যদি এখনো একটি ভালো চেক পোশাক না থাকে, তবে এখনই সময় পুরোনো সেই দাবার বোর্ডে নতুন করে চাল দেওয়ার।

সূত্র: হু হোয়াট ওয়্যার ও ভোগ অবলম্বনে

আর্টেমিস ২ মিশনের ১০ দিনের যাত্রায় যা করবেন মহাকাশচারীরা

বিষণ্নতায় ভুগলে ওজন কমানো কঠিন হয় যেসব কারণে

আজকের রাশিফল: পৃথিবীটা একটু ত্যাড়া—তাই বলে ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই

তরমুজের নাম বেঙ্গল টাইগার! জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায়

চৈত্র মাসে যেভাবে ঘরবাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবেন

হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন, যেসব খাওয়াবেন না

ঘর গোছানোর ভাইরাল ১২-১২-১২ নিয়ম কি আসলেই কার্যকর

ত্বকের যত্নে ডাবল নাকি ট্রিপল ক্লিনজিং করবেন?

আজকের রাশিফল: আর সাসপেন্স নেওয়া যাচ্ছে না—প্রপোজালটা করেই ফেলুন

‘কিল সুইচ’ দিয়ে কি এআই নিয়ন্ত্রণ সম্ভব? বিজ্ঞানীরা যা বলছেন