হোম > জীবনধারা > ফিচার

এ সময় খুশকি ও চুলকানির সমস্যা সমাধানে

ফিচার ডেস্ক

মডেল: রিতু

গরম পড়া শুরু হয়েছে। এ সময় চুলে নানা সমস্যা দেখা দেবে। তার মধ্য়ে অন্যতম হলো মাথার ত্বকে খুশকি ও মাথার ত্বক ঘেমে চুলকানি হওয়া। ঘাম জমে মাথায় ছত্রাকের সংক্রমণও হয় এ সময়। পাশাপাশি অনেকের মাথার ত্বকে ব্রণ বা র‌্যাশও হতে পারে। তাই গরমে চুলের যত্নে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ও সহজলভ্য কয়েকটি প্যাক মাথার ত্বকের খুশকি, চুলকানিসহ অন্যান্য সমস্যার সমাধান করতে পারে।

■ নিম ও লেবুর অ্যান্টিব্যাক্টেরিয়াল প্যাক

এক মুঠো নিমপাতা ভালোভাবে ব্লেন্ড করে এক চা-চামচ লেবুর রস মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এই প্যাক মাথার ত্বক বা স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রেখে চুলের উপযোগী শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। এতে খুশকি দূর হওয়ার পাশাপাশি মাথার ত্বকের চুলকানি কমবে এবং চুলের উজ্জ্বলতা বাড়বে।

■ দই, মধু ও লেবুর রসের প্যাক

গরমে ঘেমে অনেকেরই মাথার ত্বকে চুলকানি ও র‌্যাশ হয়। খুশকির সমস্যাও বেড়ে যেতে পারে। সে জন্য আধা কাপ টক দই, ১ চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। লেবু ও টকদই মাথার ত্বক পরিষ্কার রাখবে, মধু চুলের রুক্ষ ভাব দূর করবে। এই প্যাক চুলে ও মাথার ত্বকে মেখে অপেক্ষা করুন ২০ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে নিন।

■ পাকা কলার প্যাক

একটি পাকা কলা, এক চা-চামচ মধু এবং এক চা-চামচ অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে নিন। গোসলের আগে এই প্যাক মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

■ অ্যালোভেরা ও শসার প্যাক

গরমের সময়ে চুলের গোড়ায় ঘাম জমে গন্ধ ও চুলকানি হয়। এ সমস্যা থেকে রেহাই পেতে এই প্যাক ব্যবহার করতে পারেন। দুই চা-চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে অর্ধেকটা শসার রস মিশিয়ে মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে দুই বা তিন দিন এই প্যাক ব্যবহার করলে উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে।

সূত্র: হেলথ লাইন ও অন্যান্য

সূর্যের চোখরাঙানিতেও ত্বক থাকুক সুন্দর

আজকের রাশিফল: মানুষের গোপন কথা জানার নেশা বিপদে ফেলবে, পরিশ্রমের ফল পাবেন

এই গরমে ঠান্ডা ঠান্ডা

দিন কাটুক ফুরফুরে

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সুন্দর মন্দিরে কী লুকিয়ে আছে

নতুন প্রজন্ম কেন ড্রয়িং ছাড়া বাসার দিকে ঝুঁকছে

‘ম্যারেজ ইনকরপোরেটেড’ থেকে মুক্তি নিন: জীবনসঙ্গীর প্রেমে পড়ুন নতুন উপায়ে

শিশুকে সফল হিসেবে দেখতে চান? শুরু হোক ঘরের কাজ দিয়ে

মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন বাড়ানোর উপায়

আজকের রাশিফল: স্বাস্থ্য আর মানিব্যাগ দুটিই আইসিইউতে যাওয়ার দশা, প্রপোজ খুব রিস্কি