হোম > চাকরি > বেসরকারি

জ্যেষ্ঠ সহসম্পাদক/সহসম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা

চাকরি ডেস্ক 

আজকের পত্রিকার অনলাইন বিভাগে দক্ষ ও দায়িত্বশীল জ্যেষ্ঠ সহসম্পাদক/সহসম্পাদক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে সেন্ট্রাল/অনলাইন ডেস্কে সংবাদ সম্পাদনা, যাচাই, প্রকাশ এবং কনটেন্টের গুণগত মান নিশ্চিতকরণে কাজ করতে হবে। প্রার্থীর দ্রুত ও নির্ভুলভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট উপস্থাপনায় দক্ষতা থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: জ্যেষ্ঠ সহসম্পাদক/সহসম্পাদক (সেন্ট্রাল/অনলাইন ডেস্ক)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

দায়িত্ব ও কর্তব্য

রিপোর্টার/সংবাদদাতাদের পাঠানো সংবাদ সম্পাদনা, সংশোধন ও প্রকাশের জন্য প্রস্তুত করা

আকর্ষণীয় ও নির্ভুলভাবে সংবাদ শিরোনাম, উপশিরোনাম ও কপি তৈরি করা

  • ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা
  • তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) করে নির্ভুলতা নিশ্চিত করা
  • ব্রেকিং নিউজ দ্রুত ও দায়িত্বশীলভাবে প্রকাশ করা
  • অনলাইন ডেস্কে সংবাদ আপলোড, আপডেট ও কনটেন্ট ম্যানেজমেন্ট করা
  • এসইও-বান্ধব শিরোনাম ও কনটেন্ট তৈরি করা
  • সোশ্যাল মিডিয়ার উপযোগী কনটেন্ট তৈরিতে সহযোগিতা করা
  • নিউজরুমের গাইডলাইন ও সম্পাদকীয় নীতি অনুসরণ করা
  • প্রয়োজন অনুযায়ী নাইট/শিফট ডিউটিতে কাজ করা

অভিজ্ঞতা

  • জ্যেষ্ঠ সহসম্পাদক: ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা
  • সহসম্পাদক: ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা
  • প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়া বা অনলাইন নিউজ পোর্টালে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

দক্ষতার ক্ষেত্র

  • বাংলা ভাষায় শুদ্ধ বানান ও ব্যাকরণে দক্ষতা
  • দ্রুত টাইপিং ও নিউজ হ্যান্ডলিং দক্ষতা
  • এসইও (SEO) বিষয়ে মৌলিক ধারণা
  • সিএমএস (CMS) ব্যবহারে দক্ষতা
  • সংবাদ নির্বাচন ও এডিটরিয়াল জাজমেন্টে দক্ষতা
  • প্রাসঙ্গিক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার

অতিরিক্ত যোগ্যতা

  • চাপের মধ্যে দ্রুত ও নির্ভুলভাবে কাজ করার সক্ষমতা
  • টিমে কাজ করার মানসিকতা
  • ব্রেকিং নিউজ হ্যান্ডলিংয়ে দক্ষতা
  • ডিজিটাল মিডিয়া ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা
  • ভিডিও/মাল্টিমিডিয়া কনটেন্ট বিষয়ে ধারণা থাকলে অগ্রাধিকার
  • বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা

চাকরির ধরন: পূর্ণকালীন

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

কর্মস্থল: ঢাকা (বনশ্রী)

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এ ছাড়া আজকের পত্রিকা অফিসের career@ajkerpatrika.com ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠানো যাবে। আবেদন পাঠানোর সময় ই-মেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ মে, ২০২৬।

আজকের পত্রিকায় সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও ম্যানেজার পদে চাকরির সুযোগ

গাজীপুরে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নেবে ওয়ালটন

মার্কেটিং অফিসার নেবে এসিআই মোটরস, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ—আজই শেষ দিন

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ফ্রেশার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

নারী কর্মী খুঁজছে মিনিস্টার, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ নেবে এসিআই, ছুটি সপ্তাহে ২ দিন

বিকাশের নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা

এরিয়া সেলস ম্যানেজার নেবে আকিজ গ্রুপ, থাকছে বছরে ২টি উৎসব বোনাস

১৫০ পদে কর্মী নেবে আবুল খায়ের গ্রুপ, থাকছে বাড়তি সুবিধা