হোম > চাকরি > বেসরকারি

পপুলারে ফার্মাসিউটিক্যালসে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

পপুলার ফার্মাসিউটিক্যালস

পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোবায়োলজি বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৯ জুন, ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: মাইক্রোবায়োলজিতে মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে তিনটি উৎসব বোনাস, আর্ন লিভ এনক্যাশমেন্ট, লিভ ফেয়ার সহায়তা, লাভ বোনাস, সাপ্তাহিক ছুটি দুই দিন, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবারের সুবিধা রয়েছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

আবেদনের শেষ সময়: ৯ জুন, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম