আজকের পত্রিকার অনলাইন বিভাগে একজন দক্ষ ও অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করা, অনলাইন ট্রাফিক বাড়ানো এবং কার্যকর কনটেন্ট স্ট্র্যাটেজি বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: অনলাইন
পদের নাম: সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসইও ম্যানেজার
পদসংখ্যা: ১টি
দায়িত্ব ও কর্তব্য
শিক্ষাগত যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাসঙ্গিক প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও এসইওতে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য দক্ষতা
অতিরিক্ত যোগ্যতা
চাকরির ধরন: পূর্ণকালীন
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ছুটির দিনে দায়িত্ব পালনের ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এ ছাড়া আজকের পত্রিকা অফিসের career@ajkerpatrika.com ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠানো যাবে। আবেদন পাঠানোর সময় ই-মেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ মে, ২০২৬।