হোম > চাকরি > বেসরকারি

দেশজুড়ে আকিজ ভেঞ্চারে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: মার্কেট অডিট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স (এমএবিআই)।

পদের নাম: এক্সিকিউটিভ।

পদসংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ ডিগ্রি।

অভিজ্ঞতা: ১–২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: পুরুষ।

বয়সসীমা: ২২–৩০ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বিমা, প্রতিবছর ইনক্রিমেন্ট, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স এবং দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর, ২০২৬।

সূত্র: বিডিজবস।