হোম > চাকরি > এনজিও

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, মাসিক বেতন সর্বোচ্চ ৩ লাখ ৮৬ হাজার

চাকরি ডেস্ক 

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড নেক্সাস বিভাগে ‘ডেপুটি ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেবে। এর মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড নেক্সাস।

পদের নাম: ডেপুটি ডিরেক্টর।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: কক্সবাজার।

বেতন: ৩,১৫,১৮৯–৩,৮৬,৩৮৩ টাকা (মাসিক)।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও দুটি উৎসব বোনাস। কর্মচারী, তাঁর স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির খরচ; প্রাপ্য ছুটি, গ্রুপ ইনস্যুরেন্স, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা রয়েছে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।