হোম > চাকরি > সরকারি

বেপজা নেবে ৩৩২ জন

চাকরি ডেস্ক 

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ ও ২০তম গ্রেডের তিনটি ক্যাটাগরির পদে মোট ৩৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন করা যাবে আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা কর্মকর্তা ৩টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী ২০০টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সৈনিক/ল্যান্স করপোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা। পুরুষ প্রার্থীর শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীর শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট, ওজন ন্যূনতম ১০০ পাউন্ড বা ৪৫ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১২৯টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স নিরাপত্তা প্রহরী (বেসামরিক) ও অফিস সহায়কের ক্ষেত্রে ১৮-৩২ বছর। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ‘নিরাপত্তা প্রহরী’ প্রার্থীদের সর্বোচ্চ ৩৫ বছর। ‘নিরাপত্তা কর্মকর্তা’ পদে সর্বোচ্চ ৫৫ বছর।

আবেদন ফি: ১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ২ ও ৩ নম্বর পদের ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) সব পদে ফি ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা bepza.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি