হোম > চাকরি > সরকারি

১৮তম বিজেএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭১৫

চাকরি ডেস্ক 

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সহকারী জজ (প্রবেশ পদ, সিভিল জজ) পদে লিখিত পরীক্ষায় মোট ৭১৫ জন পরীক্ষার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা খুব শিগগিরই কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রকাশিত ফলে কোনো ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।