বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহকারী প্রোগ্রামার ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৪ অক্টোবর অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষার ফলের ভিত্তিতে সহকারী প্রোগ্রামার পদে ২০ জন এবং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।