বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ৪৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে নবম ও দশম গ্রেডে ১৪ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
গত ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এ নিয়োগের আবেদন চলবে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে ১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিজ্ঞপ্তির ২ থেকে ৭ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
নিয়োগের সব পদের আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা।