বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত ‘বৈজ্ঞানিক কর্মকর্তা’ এবং ‘সহকারী পরিচালক (হিসাব ও অর্থ)’ পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বিনার পরিচালক মো. লুৎফর রহমান মোল্যা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ অক্টোবর ঢাকার আজিমপুরের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের প্রাপ্ত নম্বরের মেধাক্রমের ভিত্তিতে মোট ১৪৯ জনকে মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
এর মধ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি) পদে ১২৮ জন, কৃষি প্রকৌশল পদে ৬ জন, কৃষি অর্থনীতি পদে ১০ জন এবং সহকারী পরিচালক (হিসাব ও অর্থ) পদে ৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।