হোম > চাকরি > সরকারি

‘ডেমোনেস্ট্রেটর’ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭ জন

চাকরি ডেস্ক 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের ‘ডেমোনেস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং)’ (১০ম গ্রেড) পদের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৮৭ জন প্রার্থী সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে সরাসরি নিয়োগের জন্য গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত ফলের পূর্ণাঙ্গ তালিকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট এবং দৈনিক জাতীয় পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।