হোম > চাকরি > সরকারি

কর্মচারী কল্যাণ বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তিনটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে মোট ৩৭৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে কম্পিউটার অপারেটর পদে ৯৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৯৩ জন এবং ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ৯৬ জন প্রার্থী পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন।

লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত এসব প্রার্থীকে পরবর্তী ধাপে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।