বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরির পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন করা যাবে আগামী ২ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। তফসিল-৩ ও তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। তফসিল-৩ ও তফসিল-৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
বয়সসীমা: ৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ হতে হবে।
আবেদন ফি: সকল গ্রেডের পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি