হোম > চাকরি > সরকারি

সরকারি কর্মচারী হাসপাতালের ৩ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের তিন ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১৯ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ জুলাই এ ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যানেসথেসিওলজিস্ট ও পেডি পদে ১ জন, সাইকিয়াট্রিস্ট পদে ১ জন এবং পাবলিক রিলেশন অফিসার পদে ১৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের এক সেট পরিচালক (ইউনিট-১০), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়া যাবে ৬ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত।

আনসার ও ভিডিপিতে বড় নিয়োগ

চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে চাকরি

কর্মচারী কল্যাণ বোর্ডের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ১০৬ জন

স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

আজ ডেডলাইন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি

আজ ডেডলাইন: সরকারি ও বেসরকারিসহ তিন প্রতিষ্ঠানে নিয়োগ

আজ ডেডলাইন: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নিয়োগ

পেট্রোবাংলায় বড় নিয়োগ, পদ ৭৫৩

৪৯ জন নেবে কর কমিশনারের কার্যালয়

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি