হোম > চাকরি > সরকারি

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ১৯০

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে মোট ১৯০ লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ৪ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ৩ জুলাই, ২০২৬ তারিখ; বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারীদের দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এইচএসসি বা এসএসসি পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

১. পদের নাম: ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী।

পদসংখ্যা: ৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

২. পদের নাম: নাজির কাম-ক্যাশিয়ার।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১৬টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৪. পদের নাম: সার্টিফিকেট পেশকার।

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: সার্টিফিকেট সহকারী।

পদসংখ্যা: ৫টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৬. পদের নাম: মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী।

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৭. পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ১৫৩টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

শর্তাবলি

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।
  • ১ থেকে ৬ নম্বর পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। পাশাপাশি সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র।
  • নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
  • বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীকে স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
  • চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।

বয়সসীমা

৪ জুন ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি

১ থেকে ৬ পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৭ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে dcdinajpur.teletalk.com.bd আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্য দিনাজপুর জেলার ওয়েবসাইট, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর, দিনাজপুর জেলার সব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

৩০ পদে জীবন বীমা করপোরেশনে চাকরি

কর কমিশনারের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ, পদসংখ্যা ৯৬৮

সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ে ৩১ পদে চাকরির সুযোগ

সিভিল সার্ভিস কার্যালয়ে ১৫৫ পদে নিয়োগ

কর অঞ্চলে ১২২ পদে নিয়োগ

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ পদে চাকরি