হোম > চাকরি > সরকারি

জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ, পদসংখ্যা ৯৬৮

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ ক্যাটাগরিতে ৯৬৮ জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারী হিসেবে এ নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৮ মে থেকে। প্রার্থীরা আগামী ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. ক) পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার ৬২টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

১. ক) পদের নাম ও সংখ্যা: স্টেনোগ্রাফার ২০টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

২. ক) পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১৭৩টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

২. খ) পদের নাম ও সংখ্যা: স্টেনোটাইপিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৭৮টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৩. ক) পদের নাম ও সংখ্যা: বেঞ্চ সহকারী ১১টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস হতে হবে।
  • বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)

৩. খ) পদের নাম ও সংখ্যা: বেঞ্চ সহকারী ৬৯টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের পাস হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন: ৯,৩০০–২২,১০০ টাকা (গ্রেড–১৬)

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১২টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন: ৯,৩০০–২২,১০০ টাকা (গ্রেড–১৬)

৫. ক) পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ১২টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী।
  • অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৫. খ) পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ৮টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী।
  • অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
  • বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৬. পদের নাম ও সংখ্যা: জারিকারক ১৩০টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
  • বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ২৯৯টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
  • বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

৮. ক) পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী ২৬টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস।
  • বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

৮. খ) পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী ৬৮টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
  • বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

শর্তাবলি

১ মে ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate-এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

সাঁটলিপিকার, স্টেনোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

লিখিত পরীক্ষায় এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারবিষয়ক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর সব সনদের মূল কপি আনতে হবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

আবেদন ফি: ১ থেকে ৫ নং পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৬ নং থেকে ৮ পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা। তবে সব পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। বাছাই করা প্রার্থীরা লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ছাড়া ১, ২, ৩, ৫ ও ৮ নং ক্রমিকে উল্লিখিত পদসমূহের বিপরীতে জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে আবেদনের ক্ষেত্রে (DJ) এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের ক্ষেত্রে (CJM/CMM) অপশন সিলেক্ট করতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ জুন, ২০২৬; বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

সার্ভেয়ার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদসংখ্যা ১৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ে ৩১ পদে চাকরির সুযোগ

সিভিল সার্ভিস কার্যালয়ে ১৫৫ পদে নিয়োগ

কর অঞ্চলে ১২২ পদে নিয়োগ

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ পদে চাকরি

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১০৩৫

পিএসসিতে ৯০ পদে চাকরির সুযোগ

মোংলা বন্দরে চাকরির সুযোগ, পদ ১৩৯