হোম > চাকরি > সরকারি

বিটিসিএলের মৌখিক পরীক্ষার সূচি, প্রার্থী ১০৭

চাকরি ডেস্ক 

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) হিসাবরক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ১০৭ জন প্রার্থী অংশ নেবেন।

গত ২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির জিএম (আর অ্যান্ড টি) মো. খালেদ মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ৯ জানুয়ারি হিসাবরক্ষক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলর হিসাবরক্ষক পদে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জন প্রার্থীর রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা বিটিসিএলের প্রধান কার্যালয় ‘টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেনে’ অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রার্থীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা ও অন্য সব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের মূল কপি সঙ্গে রাখতে হবে। আবেদনের সময় প্রাপ্ত আবেদনপত্রের কপি, প্রবেশপত্র এবং ওই মূল সনদগুলোর ১ সেট সত্যায়িত ফটোকপি কর্তব্যরত কর্মকর্তার কাছে জমা প্রদান করতে হবে।

কোনো প্রার্থী যদি নির্ধারিত তারিখে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বা সরকারঘোষিত কোনো বিশেষ কারণে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে না পারেন, সে ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে উপযুক্ত কারণ বর্ণনাপূর্বক তাঁকে md@btcl.gov.bd, ratankh67@gmail.com, sayeedm2007@gmail.com, kaniz_28@yahoo.com, gm.rnt@btcl.gov.bd, dgm.rnt@btcl.gov.bd অ্যাড্রেসগুলোয় ই-মেইলে প্রেরণ করতে হবে।

প্রার্থীদের ই-মেইলে প্রাপ্ত আবেদন বিবেচনা করে যোগ্য প্রার্থীদের ২ গ্রুপে বিভক্ত করে আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে বাছাই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

খাদ্য কর্তৃপক্ষের ৩ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২০

৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

বেপজায় ৯৯ পদে চাকরির খবর

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে চাকরি

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৫

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ

৪৬তম বিসিএস: ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

বিডার বিভিন্ন পদের পরীক্ষার ফল প্রকাশ

এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শুরু

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পরীক্ষার সূচি