বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে তিন পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে জুনিয়র মেকানিক (জিএসই) পদে ৩৫ জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান (জিএসই) পদে ২১ জন এবং জুনিয়র কার্পেন্টার (জিএসই) পদে ১ জনসহ মোট ৫৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২৪ আগস্টের মধ্যে নিয়োগের প্রস্তাবপত্র ও মেডিকেল ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। এ জন্য ঢাকার কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা ভবন’-এর নিয়োগ শাখায় উপস্থিত হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের সঙ্গে ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি এবং বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) বা এর কপি আনতে হবে।