হোম > চাকরি > সরকারি

পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে বড় নিয়োগ

চাকরি ডেস্ক 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ২১ ক্যাটাগরিতে মোট ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২২ জুলাই থেকে। আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (নির্মাণ) ১টি (গ্রেড–৯)

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস।

২. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার ১টি (গ্রেড–৯)

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. পদের নাম ও সংখ্যা: গবেষণা কর্মকর্তা ৩টি (গ্রেড–১০)

যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স।

৪. পদের নাম ও সংখ্যা: সহকারী আর্টিস্ট ১টি (গ্রেড–১১)

যোগ্যতা: শিল্পকলায় স্নাতক ডিগ্রি।

৫. পদের নাম ও সংখ্যা: স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর ৫টি (গ্রেড–১৩)

যোগ্যতা: ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ এবং চাকরির ১ বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পরীক্ষায় পাস।

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী/উচ্চমান সহকারী ৬টি (গ্রেড–১৩)

যোগ্যতা: স্নাতক পাস।

৭. পদের নাম ও সংখ্যা: গবেষণা অনুসন্ধানকারী ৩টি (গ্রেড–১৩)

যোগ্যতা: অর্থনীতি/ পরিসংখ্যানে স্নাতক পাস।

৮. পদের নাম ও সংখ্যা: পরিসংখ্যান সহকারী ২টি (গ্রেড–১৩)

যোগ্যতা: অর্থনীতি/ পরিসংখ্যানে স্নাতক।

৯. পদের নাম ও সংখ্যা: নিরীক্ষা সহকারী ৭টি (গ্রেড–১৩)

যোগ্যতা: বিকম পাস।

১০. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী ৩৬টি (গ্রেড–১৩)

যোগ্যতা: বিকম পাস।

১১. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ২টি (গ্রেড–১৩)

যোগ্যতা: বিকম পাস।

১২. পদের নাম ও সংখ্যা: গ্রন্থাগার সহকারী ১টি (গ্রেড–১৩)

যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা।

১৩. পদের নাম ও সংখ্যা: স্টেনোটাইপিষ্ট-কাম-কম্পিউটার অপারেটর ৭টি (গ্রেড–১৪)

যোগ্যতা: কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস।

১৪. পদের নাম ও সংখ্যা: প্রশিক্ষক ১টি (গ্রেড–১৫)

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট।

১৫. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান ১টি (গ্রেড–১৫)

যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটসহ এইচএসসি পাস।

১৬. পদের নাম ও সংখ্যা: অফসেট প্রিন্টিং অপারেটর ১টি (গ্রেড–১৫)

যোগ্যতা: অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় ২ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।

১৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ৩০টি (গ্রেড–১৫)

যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ।

১৮. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর ৩টি (গ্রেড–১৬)

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

১৯. পদের নাম ও সংখ্যা: প্রুফ রিডার ১টি (গ্রেড–১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রুফ রিডিংয়ে ২ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস।

২০. পদের নাম ও সংখ্যা: স্টোরকিপার ১টি (গ্রেড–১৬)

যোগ্যতা: স্টোরকিপারে ২ বছরের অভিজ্ঞতাসহ এসএসসি পাস।

২১. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৭২টি (গ্রেড–২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা: ২২ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হবে।

আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি ২২৩ টাকা। ৪ নম্বর পদের আবেদন ফি ১৬৮ টাকা। ৫ থেকে ২০ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ২১ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা brdb.teletalk.com.bd প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ পদে নিয়োগ, আবেদন শেষ ২৮ জুলাই

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

বিজিবিতে ১৭৪ পদে চাকরির সুযোগ

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে চাকরি

বেপজায় ১১৭ জন নিয়োগে আবেদনের শেষ সময় ৩০ জুলাই

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরি, পদসংখ্যা ৫৭৫

জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ, পদ ৫৭

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৯ পদে চাকরি

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ পদে বড় নিয়োগ

মহিলাবিষয়ক অধিদপ্তরে বড় নিয়োগ, পদসংখ্যা ৭৩১