রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত ৯ম থেকে ১৭তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩২ ক্যাটাগরির ১৩৬টি পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৮ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ৭ জুলাই ২০২৬ পর্যন্ত। এইচএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
পদের নাম, সংখ্যা ও যোগ্যতা:
১. সহকারী পরিচালক (প্রশাসন) ৫টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পাস। (গ্রেড-৯)
২. সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) ৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পাস। (গ্রেড-৯)
৩. সহকারী পরিচালক (হিসাব) ২টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবস্থাপনা, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পাস।
(গ্রেড-৯)
৪. সহকারী পরিচালক
(জনসংযোগ ও প্রটোকল) ১টি
শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি। (গ্রেড-৯)
৫. সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) ১টি
শিক্ষাগত যোগ্যতা: ভূগোল ও পরিবেশবিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পাস। (গ্রেড-৯)
৬. সহকারী প্রকৌশলী (সিভিল) ১৪টি
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি পাস। (গ্রেড-৯)
৭. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি পাস। (গ্রেড-৯)
৮. সহকারী অথরাইজড অফিসার ১১টি
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি পাস। (গ্রেড-৯)
৯. সহকারী নগর-পরিকল্পনাবিদ ২টি
শিক্ষাগত যোগ্যতা: নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি পাস। (গ্রেড-৯)
১০. সহকারী স্থপতি ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি পাস। (গ্রেড-৯)
১১. সহকারী আইন কর্মকর্তা ২টি
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি এবং এলএলএম ডিগ্রি পাস। (গ্রেড-৯)
১২. উপসহকারী প্রকৌশলী (সিভিল) ১০টি
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি পাস। (গ্রেড-১০)
১৩. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২টি
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল এবং শক্তি প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা পাস। (গ্রেড-১০)
১৪. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ৩টি
শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা পাস। (গ্রেড-১০)
১৫. প্রধান ইমারত পরিদর্শক ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাসহ ৭ বছরের চাকরির অভিজ্ঞতা। (গ্রেড-১০)
১৬. ইমারত পরিদর্শক ৭টি
শিক্ষাগত যোগ্যতা: স্থাপত্য বা পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা পাস। (গ্রেড-১০)
১৭. তত্ত্বাবধায়ক ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি পাস। (গ্রেড-১০)
১৮. হিসাবরক্ষক ১টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি পাস। (গ্রেড-১১)
১৯. সহকারী পরিসংখ্যানবিদ ১টি
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি পাস। (গ্রেড-১১)
২০. ফোরম্যান (যান্ত্রিক) ১টি
শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা পাস। এ ছাড়া হালকা ও ভারী গাড়ি/ হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ি চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। (গ্রেড-১১)
২১. ফোরম্যান (বৈদ্যুতিক) ১টি
শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ এবং তড়িৎ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা পাস। (গ্রেড-১১)
২২. কম্পিউটার অপারেটর ৪টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (গ্রেড-১৩)
২৩. ঊর্ধ্বতন হিসাব সহকারী ৬টি
যোগ্যতা: বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি। (গ্রেড-১৪)
২৪. উচ্চমান সহকারী ৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা। (গ্রেড-১৪)
২৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (গ্রেড-১৪)
২৬. নিরাপত্তা তত্ত্বাবধায়ক ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। (গ্রেড-১৪)
২৭. সার্ভেয়ার ১১টি
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা পাস। (গ্রেড-১৫)
২৮. অপারেটর (হেভি ভেহিক্যাল) ২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (গ্রেড-১৫)
২৯. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (গ্রেড-১৬)
৩০. কনিষ্ঠ হিসাব সহকারী ১০টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস। (গ্রেড-১৬)
৩১. ট্রান্সপোর্ট সুপারভাইজার ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (গ্রেড-১৬)
৩২. ট্রেসার (রেখাকার) ৫টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (গ্রেড-১৭)
বয়সসীমা: ৭ জুন ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ১৫ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে পারবেন। বিস্তারিত দেখুন shorturl.at/ 05 A4b এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়: ৭ জুলাই ২০২৬, বিকেল ৫টা
সূত্র: বিজ্ঞপ্তি