হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

প্রযুক্তি দক্ষতার বিকল্প নেই

মো. আরিফুল ইসলাম

প্রতীকী ছবি: এআই

প্রতিযোগিতার এই যুগে ক্যারিয়ারে এগিয়ে থাকতে হলে একটি দক্ষতাই যথেষ্ট নয়। চাই নিয়মিত শেখা, সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া, আর অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা। প্রায় চার বছর গ্রাফিক ডিজাইন করেছি। কাজ করেছি করপোরেট অফিসে, ঘেঁটেছি নানা ডিজিটাল টুলস। সেই পথচলার অভিজ্ঞতা থেকে তরুণদের জন্য রইল কয়েকটি কথা।

এক দক্ষতায় থেমে থাকবেন না

নিজের মূল কাজে দক্ষ হোন। পাশাপাশি শিখুন সংশ্লিষ্ট নতুন প্রযুক্তি আর টুলস। বহুমুখী দক্ষতা খুলে দিতে পারে নতুন সুযোগের দরজা।

এআইকে বানান সহযোগী

এআইকে প্রতিদ্বন্দ্বী ভাববেন না। তাকে সঙ্গী করে নিন। তবে প্রযুক্তির ওপর পুরোপুরি ভর করবেন না। শাণিয়ে নিন নিজের সৃজনশীল ভাবনা আর সমস্যা সমাধানের ক্ষমতা।

হাতে-কলমে কাজ করুন

কোর্স আর টিউটোরিয়ালের গণ্ডিতে আটকে থাকবেন না। নিয়মিত প্রকল্প বানান, পোর্টফোলিও সাজান, আর নিজের কাজকে নিজেই যাচাই করে দেখুন।

চাকরির পাশে ছোট উদ্যোগ

সুযোগ ও সামর্থ্য থাকলে ছোট পরিসরে শুরু করতে পারেন নিজের ব্যবসা বা সেবা। তবে মূল পেশার দায়িত্বে যেন অবহেলা না আসে। পরিকল্পনা করে ধীরে এগোনোই ভালো।

সমস্যার সমাধান খুঁজুন

ডিজাইন হোক বা ব্যবসা, ভেবে দেখুন আপনার কাজ মানুষের কী কাজে লাগছে। গ্রাহকের আস্থা, কাজের মান আর সততাই দীর্ঘ পথের শক্ত ভিত।

সময়কে গুছিয়ে নিন

একসঙ্গে সব করতে যাবেন না। আগে সেরে নিন জরুরি কাজ। অকারণ খরচ এড়িয়ে চলুন পরিকল্পনার পথে।

ধারাবাহিকতাই শক্তি

সাফল্যের পেছনে ছুটবেন না, নিয়মিত হাঁটুন। শুরুতেই ফল না পেলে হতাশ হবেন না। ভুল থেকে শিখুন, দুর্বলতা চিনে নিন, আর প্রতিদিন অন্তত একটু এগিয়ে যান।

নিখুঁত সময়ের অপেক্ষায় বসে থাকার দরকার নেই। যে দক্ষতা আর সুযোগ আজ হাতে আছে, তা দিয়েই শুরু করুন। বিশ্বাস করুন, নিয়মিত শেখা, সততার সঙ্গে কাজ করা আর নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলার মানসিকতাই আপনাকে নিয়ে যাবে দীর্ঘমেয়াদি সাফল্যের পথে।

সাদলী-ফারিহা যুগলের বিজেএস জয়

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা: শেষ সময়ের প্রস্তুতি যেমন হবে

শুধু চিপ ডিজাইন নয়, নিজস্ব প্রযুক্তি ও পণ্য তৈরি করাই লক্ষ্য

‘অভিজ্ঞতা নেই’ ফ্রেশাররা কীভাবে নিজের গুরুত্ব তৈরি করবে

তৃতীয়বারের চেষ্টায় সিভিল জজ শরিফুল

অফিসের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদ: পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি

ক্যারিয়ার নিয়ে সুন্দর পিচাইয়ের পরামর্শ

ডাক্তারি পড়াশোনা বদলে বিচারক হলেন শাওলিন

১৮তম বিজেএস: প্রথমবার ব্যর্থ, দ্বিতীয়বারে প্রথম হলেন সিয়াম