হোম > চাকরি > সরকারি

বিডার বিভিন্ন পদের পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স, বাজেট অ্যান্ড অডিট বিভাগের পরিচালক (উপসচিব) ও সরাসরি নিয়োগ প্রদানের লক্ষ্যে গঠিত বাছাই কমিটির সদস্যসচিব মুহাম্মদ আবদুল হালিম টলস্টয় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সহকারী পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা এবং ফোরম্যান (অটোমোবাইল)। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এর আগে, গত ৩ জানুয়ারি বিডার সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে ৩৯১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর একই পদে ২৬ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে।

স্বাস্থ্য ক্যাডারে ৩০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা শুধু ‘ভাইভা’

৪৬তম বিসিএস: ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে এবি ব্যাংক, আবেদন শুরু

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৪৭ জনের চাকরি

ঢাকায় নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, স্নাতক পাসে আবেদন

এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শুরু

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের পরীক্ষার সূচি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল ঢাকা